1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে চরাঞ্চলের জন্য নৌ অ্যাম্বুলেন্স উদ্বোধন করলেন এমপি বুলবুল - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

চাঁপাইনবাবগঞ্জে চরাঞ্চলের জন্য নৌ অ্যাম্বুলেন্স উদ্বোধন করলেন এমপি বুলবুল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা: পদ্মার চরাঞ্চলে নৌ অ্যামবুলেন্স উদ্ভোধনের মধ্য দিয়ে চরাঞ্চলেল  চিকিৎসা ক্ষেত্রে দীর্ঘদিনের ভোগান্তি দূর হলো।

জনভোগান্তি দূর করতে ৬মে সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ ৩ সদর আসনের সংসদ সদস্য মো: নুরুল ইসলাম বুলবুল সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের পদ্মা নদীর তীরে নৌ অ্যামবুলেন্সের শুভ উদ্ভোধন করে নারায়নপুর ও আলাতুলি ইউনিয়নের চিকিৎসা ক্ষেত্রে সংকট নিরসন ও যাতায়াতের ভোগান্তি কমানোর ব্যবস্থা করেন। নৌযানটিতে প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জাম যেমন অক্সিজেন সিলিন্ডার, হুইলচেয়ার, স্ট্রেচারসহ জরুরি সেবার উপকরণ রাখা হয়েছে। দ্রুত যাতায়াতের উপযোগী মাঝারি আকারের এই নৌকাটি জরুরি রোগী পরিবহনে বিশেষ ভূমিকা রাখবে।

Open photo

স্থানীয়রা জানান, এতদিন চরাঞ্চলে নির্ভরযোগ্য নৌযান না থাকায় রোগীদেও জন্য সময়মত নৌকা না পাওয়া, অতিরিক্ত ভাড়া দেযা সহ নানা ধরনের  চরম দুর্ভোগ পোহাতে হতো।  এই সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য নদী পার হওয়ার পর স্থলপথে অ্যাম্বুলেন্স সুবিধাও রাখা হয়েছে। পুরো কার্যক্রমটি সংসদ সদস্যের নিজস্ব অর্থায়নে পরিচালিত হচ্ছে। এছাড়া নারায়ণপুর এলাকায় একটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য বলেন, চরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। তাদের কষ্ট লাঘব করাই আমাদের দায়িত্ব। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। এই লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসময় সাবেক এমপি লতিফুর রহমান, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানি, সদর আমীর হাফেজ আব্দুল আলিমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট