1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভোলাহাটে বসতবাড়ীর ৪টি ঘর আগুনে সম্পূর্ণ ভস্মিভূত! ক্ষয়ক্ষতির পরিমান ৬ লক্ষাধিক - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেন সাইনবোর্ড সর্বস্ব,  ওষুধের তীব্র সংকট সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা

ভোলাহাটে বসতবাড়ীর ৪টি ঘর আগুনে সম্পূর্ণ ভস্মিভূত! ক্ষয়ক্ষতির পরিমান ৬ লক্ষাধিক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ৪নং জামবাড়ীয়া ইউনিয়নের আদমপুর গ্রামে মঙ্গলবার (১২ মে ২০২৬) বেলা ২টার দিকে চুলার আগুন থেকে গ্যাস সিলিণ্ডার বিস্ফোরিত হলে আগুন লেগে বসতবাড়ীর ৪টি ঘরের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যদীসহ অন্যান্য সম্পূর্ণ ভস্মিভূত হওয়ার খবর পাওয়া গেছে।

বাড়ীর মালিক সূত্র ও প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা গেছে, জুলেখা বেগম বেলা ২টায় রান্না শেষে বাড়ীর গেটের দরজা বন্ধ করে বিলে খাবার নিয়ে যায়। বাড়ী ফিরে জুলেখা বেগম বাড়ীর ৪টি ঘরে আগুনে লেগে ঘরের ভিতরে থাকা যাবতীয় নিত্যপ্রয়োজনীয় মালামালসহ অন্যান্য সম্পূর্ণ ভস্মিভূত দেখতে পায়। জুলেখার আত্মচিৎকারে মূহুর্তেই বাড়ীর লোকজনসহ পাড়াপ্রতিবেশী আগুন নিভানোর চেষ্টা চালায়। পরে ভোলাহাট ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের সদস্যগণ আগুন নিভাতে সক্ষম হয়। তবে সে পর্যন্ত ৪টি ঘর সম্পুর্ন ভস্মিভুত হয়ে যায়।

Open photo

এ ব্যাপারে সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার মোঃ আব্দুস সবুর আগুনের ঘটনা সত্বতা স্বীকার করে জানান, খাস মাটিতে বসবাসরত জুলেখা বেগম ছেলেদের নিয়ে কোনমতে চলে তাদের সংসার। আজ দুপুরের দিকে বাড়ীতে তালা দিয়ে বিলে খাবার দিতে যায় জুলেখা। এরই মধ্যে এ আগুন লেগে ৪টি ঘরের সম্পুর্ন মালামালসহ অন্যান্য ভস্মিভূত হয়েছে। যার ক্ষয়ক্ষতির পরিমান সাড়ে ৬ লাখ টাকার মতো বলে জুলেখার পরিবার সূত্রে পাই।

No description available.

এ ব্যাপারে ভোলাহাট ফায়ার সার্ভিসের কর্তব্যরত ভারপ্রাপ্ত অফিসার কৃষ্ণ বসাক তলাপাত্র বলেন, আমার ১টি টিম ঘটনাস্থলে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। পরে ঘরের ভিতরে থাকা ১টি বাক্স উদ্ধার করে নগদ ৯০ হাজার টাকা জুলেখার পরিবারের হাতে তুলে দিতে সক্ষম হই। তিনি আরো বলেন, বাড়ীতে কেউ না থাকায় চুলায় রান্নার কাজ শেষ করে পাশে থাকা পাতায় আগুন লেগে ১টি গ্যাস সিলিণ্ডারে আগুন লাগে। মুহুর্তে সিলিন্ডার ফেটে বিকট শব্দে আর আগুনের শিখায় ৪টি ঘরের যাবতীয় মালামালসহ অন্যান্য সম্পুর্ন ভস্মিভূত হয়েছে বলে তিনি জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট