1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী  ড. সাইমুম পারভেজ এর নাগরিক সংবর্ধনা - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, ৪৭ মণ্ডপ পরিদর্শনে ইউএনও ও প্রশাসন অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মদিনায় হামলার দাবি ভিত্তিহীন ও মিথ্যা: হুথি বিদ্রোহী গত ৯ মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী

শিবগঞ্জে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী  ড. সাইমুম পারভেজ এর নাগরিক সংবর্ধনা

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা ঃসাহিত্য, সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধ জাগ্রত ও সমুন্নত রাখার প্রত্যয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ম প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজকে বিশেষ নাগরিক সংবর্ধনা  দেয়া হয়েছে।
শনিবার বিকেলে শিবগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নাগরিক কমিটি ও সাহিত্য মঞ্চের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনে এ সংবর্ধণা দেয়া হয়।
উপজেলা নাগরিক কমিটির আহ্বায়ক ও সাহিত্য মঞ্চের সভাপতি শাহ নাওয়াজ গামার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান মন্রির বন,পরিবেশ ও জলবায়ু।বিষয়ক বিশেষ  সহকারী ড. সাইমুম পারভেজ।বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার  মাজহারুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী (শহিদ মিয়া) এবং আদিনা সরকারি কলেজের সাবেক ভিপি মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সুধীজন উপস্থিত ছিলেন। এসময় তারা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে ড. সাইমুম পারভেজকে অভিনন্দন জানান।
প্রধান অতিথির বক্তব্যে ড. সাইমুম পারভেজ শিবগঞ্জের সঙ্গে জড়িয়ে থাকা নিজের শৈশব ও বেড়ে ওঠার নানা স্মৃতিচারণ করেন। তিনি বলেন, শিবগঞ্জের উন্নয়নে রাস্তাঘাট, ব্রিজ, খালসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নতুন প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শিল্প ও সাহিত্যচর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, সাহিত্য ও সংস্কৃতিচর্চা মানুষের মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট