1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জের খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
Planning your Beekse Bergen adventure: A complete overview of safari experiences and ticket শিক্ষার্থীদের বেশি করে গাছ লাগানোর আহ্বান ডিআইজি আশিক সাঈদের ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য | ইসলামী প্রবন্ধ রাজশাহীতে বিজিবির অভিযানে পিস্তল ও গুলি উদ্ধার আত্রাইয়ে ১০২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, রাজশাহী বিভাগে দ্বিতীয় মানসীও পেলেন সম্মাননা সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় পথচারী নিহত চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ তিনজন গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ২৫ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ রাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূবনমোহন পার্কের স্থাপনা অবৈধ দখলমুক্তকরণ বিশ্ব মঞ্চে বাংলাদেশের পতাকা হাতে তোলার সুযোগ পেয়েছে বাঘার ফাতেমা

শিবগঞ্জের খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতাঃ  পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের  শিবগঞ্জে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।
২৩ মে (শনিবার) বেলা সাড়ে ১১টায় শিবগঞ্জ ধাইনগর ইউনিয়নের বিল ধানজিয়া হইতে ভোইশগাড়া পর্যন্ত ১৪৫০ মিটার প্রায় ১.৫ কিলোমিটার খাল পুনঃখননের মাধ্যমে তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বিএনপির নির্বাচনি ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতির অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জলাধার সংরক্ষণ, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরেন ড. সাইমুম পারভেজ। খাল পুনঃখনন উদ্বোধনের পর তিনি সেখানে কিছু চারা রোপন করেন।
এসময় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ  মতিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ  মিজানুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আশরাফুল হক, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব তোসিকুল আলম, পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর কবির জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট