1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় আনসার-ভিডিপির কমান্ডার- দলনেতা-দলনেত্রী পেলেন মহাপরিচালকের ঈদ উপহার - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সর্বশেষ:
শিক্ষার্থীদের বেশি করে গাছ লাগানোর আহ্বান ডিআইজি আশিক সাঈদের ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য | ইসলামী প্রবন্ধ রাজশাহীতে বিজিবির অভিযানে পিস্তল ও গুলি উদ্ধার আত্রাইয়ে ১০২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, রাজশাহী বিভাগে দ্বিতীয় মানসীও পেলেন সম্মাননা সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় পথচারী নিহত চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ তিনজন গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ২৫ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ রাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূবনমোহন পার্কের স্থাপনা অবৈধ দখলমুক্তকরণ বিশ্ব মঞ্চে বাংলাদেশের পতাকা হাতে তোলার সুযোগ পেয়েছে বাঘার ফাতেমা জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্ট ২০২৬: রাজশাহী মহানগর দল‌কে হারিয়ে পবা উপ‌জেলা সেমিফাইনালে

বাঘায় আনসার-ভিডিপির কমান্ডার- দলনেতা-দলনেত্রী পেলেন মহাপরিচালকের ঈদ উপহার

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় আনসার ভিডিপির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এর পবিত্র ঈদুল আযহার ঈদ উপহার পেলেন বাঘা উপজেলার কমান্ডার, দল নেতা-দলনেত্রী। রোববার (২৪ মে ২০২৬) বাঘা উপজেলা আনসার ভিডিপির নিজস্ব কার্যালয়ে আনসার ও ভিডিপির উপজেলা কমান্ডারসহ ৬৪ জন দলনেতা-দলনেত্রীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

ঈদকে সামনে রেখে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্যদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে এই উপহার প্রদান করা হয়। মহাপরিচালকের পক্ষ থেকে, বাঘা উপজেলা আনসার ভিডিপি অফিসার সত্যজিৎ কুমার সরকার ঈদ উপহার বিতরণ করেন।

উপহার বিতরণকালে সত্যজিৎ কুমার সরকার বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, সামাজিক নিরাপত্তা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মাঠপর্যায়ে কর্মরত ভিডিপি সদস্যদের উৎসাহ ও মনোবল বৃদ্ধির জন্যই মহাপরিচালকের পক্ষ থেকে এই ঈদ উপহার প্রদান করা হয়েছে।”

তিনি আরও বলেন, “দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হলে সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, দায়িত্ববোধ এবং সততার মনোভাব থাকতে হবে। ভবিষ্যতেও আনসার ও ভিডিপি সদস্যরা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে তাদের দায়িত্ব পালন করবেন বলে আমরা আশা করি।”

উপস্থিত ছিলেন-উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক সোহেল রানা, থানা কোম্পানি কমান্ডার আব্দুস সাত্তার, সহকারী কোম্পানি কমান্ডার এনারুল ইসলাম, ইউনিয়ন দলনেতা আমজাদ হোসেন সহ ওয়ার্ড দলনেতা সোহেল রানা, আলমগীর, বিপুল, মতিউর, রায়হান,জুয়েল, বজলু,আশরাফুল, হামিদ মিঞা, রুহুল আমিন, মতিউর, আসাদুজ্জামান, রায়হান, মহিদুল,ওবায়দুল্লাহ, বিদ্যুৎ, ওয়ার্ড দলনেত্রী লাবনী রানি, পলি, চম্পা, মহিমা, লাইলি, জোৎস্না প্রমুখ । উল্লেখ্য, বাহিনীর মনোগ্রাম সম্বলিত ব্যাগে ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল- পোলাও চাউল, সেমাই, লাচ্ছা,গুড়া দুধ,সুজি, লুডুস, চিনি ও সয়াবিন তেল। ঈদ সামগ্রী পেয়ে সকলেই আনন্দ প্রকাশ করেন এবং এ ধারা আগামীতেও চলমান রাখার জন্য অনুরোধ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট