1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জের চ্যানেল ওয়ান ও মাইটিভির সাংবাদিকের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ভোলাহাটে প্রতিবাদ সভা  - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

চাঁপাইনবাবগঞ্জের চ্যানেল ওয়ান ও মাইটিভির সাংবাদিকের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ভোলাহাটে প্রতিবাদ সভা 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ২৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

এম. এস. আই শরীফ, প্রতিনিধি, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের চ্যানেল ওয়ান এর মোঃ তারেক রহমান ও মাই টিভির মোঃ তারেক আজিজের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেফতারে পুলিশের ব্যর্থতার প্রতিবাদে বুধবার বেলা ১১টায় (৬ মে ২০২৬) ভোলাহাট প্রেসক্লাবের সামনে স্থানীয় সকল সাংবাদিকদের নিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

ভোলাহাট প্রেসক্লাবের সহসভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ শরিফুল ইসলাম শরীফের সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা মোঃ মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শাহ্ কবির ও বিএম রুবেল আহমেদ। অন্যান্যের মধ্যে দপ্তর সম্পাদক মোঃ সেলিম রেজা মুক্তা, সাংবাদিক মোঃ রবিউল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম আর্মি, মোঃ সাহিবুল ইসলাম, এসএম সাজিব হোসেন, মোঃ ইয়াকুব হোসেন, পত্রিকা এজেন্ট মোঃ মতিউর রহমান, প্রেসক্লাব পিউন মোঃ সামশুদ্দিন গরিবুলসহ অন্যরা।

ভোলাহাট সাংবাদিক সমাজের আয়োজনে সভায় সাংবাদিকগণ বলেন, আমরা সাংবাদিক জাতির বিবেক দর্পণ। সে দর্পণকে ভাঙ্গার চেষ্টা করলে এবং সহকর্মী তারেক রহমান ও তারেক আজিজের উপর এ ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে উপযুক্ত কঠোর শাস্তির দাবী জানানো হয়।

সভায় আরো বলা হয়, আমরা সরকার ও জনগণের জন্য নিরলসভাবে বিনা বেতনে কাজ করে থাকি। আর একজন সাংবাদিকের কর্তব্যরত কাজে সন্ত্রাসীদের হামলা নিঃসন্দেহে ঘৃনাজনক। তাই আমরা সাংবাদিক সমাজ সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুষ্ঠু বিচারের জোড় দাবী করেন এবং তা-না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানানো হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে দৈনিক আমার দেশ ও চ্যানেল ওয়ার এর জেলা প্রতিনিধি তারেক রহমান এবং মাই টিভি প্রতিনিধি তারেক আজিজ জেলা শহরের বাতেন খাঁ মোড় এলাকায় চা খাবার সময় ওই এলাকার একাধিক মামলার আসামী রাব্বিসহ কয়েকজনের দ্বারা অতর্কিত হামলার শিকার হন তারা দু’জন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট