1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির  অভিযোগে শিবগঞ্জের তেলকুপি আলিম মাদ্রাসার  অধ্যক্ষের অপসারণ দাবিতে এলাকাবাসীর  মানববন্ধন - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির  অভিযোগে শিবগঞ্জের তেলকুপি আলিম মাদ্রাসার  অধ্যক্ষের অপসারণ দাবিতে এলাকাবাসীর  মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৩২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোহা:সফিকুল ইসলাম, শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জ উপজেলার  তেলকুপি কলমদর আলিম মাদ্রাসার অধ্যক্ষ আ: রহিমের বিরুদ্ধে  গোপন নিয়োগ, অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও স্বৈরাচারী আচরণের প্রতিবাদে তার অপসারণের দাবীতে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেছে এলাকবাসী। রবিবার সকাল ১১টার দিকে  মাদ্রাসারসামনের সড়কে এ মানববন্ধনের আয়োজন করে তেলকুপি এলাকার সর্বস্Íরের জনগণ।

কর্মসূচিতেস্থানীয় এলাকাবাসী, শিক্ষার্থীসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, মাদ্রাসায় অবৈধভাবে নিয়োগ বাণিজ্য, নিয়োগ প্রদানে আত্মীকরণ,কমিটি গঠনে স্বজনপ্রীতি,মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে অশালীন আচরণ, এলাকাবাসীর সাথে খারাপ ব্যবহার নিয়মমিত মাদ্রাসায় না আসা সহ  নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিচালিত করে আসছে। তারা এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত  এবং অভিযুক্ত অধ্যক্ষ আব্দুর রহিমের অপসারণ দাবি করেন।

তারা আরো বলেন, নিয়োগ প্রদানের প্রতিশ্রুতি দিয়ে চাকুরী প্রার্থীদের নিকট হতে মোটা অংকের টাকা নিয়ে টাকা ফেরত না দিয়ে হয়রানী, এমনকি নানা ধরনের হুমকী প্রদান করে আসছে। বক্তারা আরও অভিযোগ করেন, অধ্যক্ষ আব্দুর রহিম তার বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আড়াল করতে এলাকাবাসীর বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও মাদক সেবনের মতো ভিত্তিহীন অভিযোগ তুলে বিভিন্ন স্থানে অভিযোগ করেছে।  যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের অপপ্রচারের নিন্দা জানিয়ে তারা এর যথাযথ বিচার দাবি করেন।

মানববন্ধনে বক্তব্য দেন মুকুল আলী, বেনজির আলী, আজমুল, সারওয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা দ্রুত সময়ের মধ্যে বিষয়টির সমাধান না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট