1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচি ও কমিউনিটি পুলিশিং সভা  শিবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু উপ সম্পাদকীয়ঃ ​সামাজিক অবক্ষয় ও ধর্ষণ: একটি গভীর সংকট ও উত্তরণের পথ খুলনার শ্যামনগরে ১৩১৯ বোতল ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত বাঘা থেকে ঢাকা :২৮ জুন এবার জাতীয় মঞ্চে বাঘার শাহদৌলা সরকারি কলেজের তিন স্বপ্নবাজ উদ্ভাবক  রাজশাহীকে দুর্নীতিমুক্ত শহর গড়ার প্রত্যয় আরডিএ চেয়ারম্যানের মাটির স্বাস্থ্য রক্ষায় অবহেলা, চাষে অনীহা নতুন প্রজন্মের  শিবগঞ্জে চাঁদা না পেয়ে হোটেলে অগ্নিসংযোগ, ক্ষতি প্রায় ৮ লাখ টাকা,থানায় এজাহার  ​বাংলাদেশের বাজেট রাজনীতি: চিরাচরিত আখ্যান ও বাস্তবতার নিরিখ

সাপাহারে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন 

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
Oplus_131072
# আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে যথাযথ মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান মে দিবস তথা আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শুক্রবার সকাল সাড়ে ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।
র‍্যালিটি উপজেলা সদরের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে মটর শ্রমিক, ইমারত নির্মাণ শ্রমিক, হোটেল শ্রমিক, অটো চার্জার শ্রমিক, লোড পয়েন্ট শ্রমিক ও খাদ্যগুদাম শ্রমিকসহ বিভিন্ন সংগঠনের হাজারো শ্রমিক ও নেতা ব্যানার-ফেস্টুনসহ অংশ নেন।
র‍্যালি শেষে জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ। পরবর্তীতে লোড পয়েন্ট কার্যালয়ের সামনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সহ-সভাপতি ও শ্রমিক সংগঠন ২৬৫৮-এর সভাপতি জয়নাল আবেদীন।
এ সময় বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষা এবং তাদের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে শ্রমিক সংগঠন ২৬৫০ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আলাদা ভাবে র‍্যালি ও আলোচনা সভা করেন শ্রমিক ফেডারেশন। শেষে দেশ,জাতি ও বিশ্বের সকল শ্রমজীবী মানুষের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট