1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জ সীমান্ত থেকে অর্ধগলিত বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি ডাঃ এফ রহমান, সম্পাদক নাসির, সাংগঠনিক সম্পাদক  শুল্কায়ন মূল্য বাড়ায় ১৭দিন যাবত পাথর আমদানী বন্ধ, স্থবির সোনামসজিদ স্থলবন্দর,বেকার হয়ে পড়েছে সহস্রা ধিক শ্রমিক খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর মনোনীত হলেন মোঃ সাদিকুর রহমান পত্নীতলায় কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের ওপর হামলার মামলার  আসামী ঢাকা থেকে গ্রেফতার, বিস্ফোরক  দ্রব্য ও হিরোইন উদ্ধার   ফারাক্কার লংমার্চের ৪৯ বছর পরও  চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদী যেন শুকনা চর শিবগঞ্জের  ৫৬ কমিনিটি ক্লিনিকে  ৯মাস থেকে ঔষধ বন্ধ, ভোগান্তিতে সেবা গ্রহিতরা   সরকারের ভিজিএফের চাল পেয়ে দুস্থ পরিবারগুলো আনন্দে ঈদ উদযাপন করতে পারবেন: ফজলুল হক মিলন এমপি

শিবগঞ্জে জ্বালানী তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের  সংঘর্ষে  আহত ১০

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ মোহাঃ সফিকুল ইসলাম, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা ঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জ্বালানী তেল নেওয়া ঘটনায় বিরোধের জেরে দুই গ্রামের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ১০টার দিকে দাদনচক হল মোড়ে মির্জা ফিলিং স্টেশন এলাকায় ১২ রশিয়া গ্রাম ও দাদনচক গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার   বিকালে দাদনচক ফিলিং স্টেশনে জ্বালানী তেল নেয়ার ঘটনাকে কেন্দ্র করে  বাররশিয়া গ্রামের এক যুবকের সাথে দাদনচক গ্রামের এক যুবকের কথা কাটাকাটি  ও ধস্তাধস্তি হয়।  পরের দিন মঙ্গলবার  উভয় পক্ষের  মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি  শান্ত করে। বুধবার রাতে দাদনচক গ্রামের  আজিজুল হক নামে এক কৃষক বাররশিয়া মাঠে ধানেরর জমিতে সেচ দিতে গেলে বাররশিয়া গ্রামের লোকজন  আটকে রাখে। এর জের ধরে বুধবার সকাল আটটার দিকে মনাকষা- শিবগঞ্জ  মেইন রোডের ওপর বাররশিয়া ও দাদনচক মাঝামাঝিতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দাওয়া শুরু হয়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনায় গুরুতর  দুইজন সহ মোট ১০জন আহত হয়। গুরুতর  আহতদের একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে  রের্ফাড করা হয়েছে। বাকীদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
Open photo
এ সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয। এ সময় দাদনচক হল মোড়ে কয়েকটি দোকানঘর ভাংচুর ও লুটপাট হয়। ঘটনাটির সত্যতা নিশ্চিত করে দূর্লভপুর ইউপি চেয়ারম্যান আজম আলি জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশের  সহযোগিতায় পরিস্থিতি শান্ত  করি এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে আজ বুধবার বিকালে উভয় পক্ষের ছয় করে প্রতিনিধি নিয়ে আলোচনায় বসার কথা রয়েছে। পুলিশ সুপার ইয়াসিন আরাফাত ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) একরামুল হক জানান সংবাদ পেয়ে দ্রুত  সংগীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করি   দুই গ্রামের বাসিন্দাদের আলাদা করে দেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
Open photo
এ ব্যসপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম জানান মির্জা ফিলিং স্টেশন  বন্ধ রাকা হয়েছে। রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে  পুলিশ মোতায়েন রয়েছে।  ইউপি চেয়ারম্যানের মাধ্যমে আজ বুদবার বিকালে উভয় পক্ষের ছয় জন করে প্রতিনিধিকে ডাকা হয়েছে। আসলেই আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট