1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৮ মে ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জ সীমান্ত থেকে অর্ধগলিত বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি ডাঃ এফ রহমান, সম্পাদক নাসির, সাংগঠনিক সম্পাদক  শুল্কায়ন মূল্য বাড়ায় ১৭দিন যাবত পাথর আমদানী বন্ধ, স্থবির সোনামসজিদ স্থলবন্দর,বেকার হয়ে পড়েছে সহস্রা ধিক শ্রমিক খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর মনোনীত হলেন মোঃ সাদিকুর রহমান পত্নীতলায় কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের ওপর হামলার মামলার  আসামী ঢাকা থেকে গ্রেফতার, বিস্ফোরক  দ্রব্য ও হিরোইন উদ্ধার   ফারাক্কার লংমার্চের ৪৯ বছর পরও  চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদী যেন শুকনা চর শিবগঞ্জের  ৫৬ কমিনিটি ক্লিনিকে  ৯মাস থেকে ঔষধ বন্ধ, ভোগান্তিতে সেবা গ্রহিতরা   সরকারের ভিজিএফের চাল পেয়ে দুস্থ পরিবারগুলো আনন্দে ঈদ উদযাপন করতে পারবেন: ফজলুল হক মিলন এমপি

বাঘায় ৭০ বছর আগে বিক্রি করা জমি দখলের চেষ্টায় বাড়ি ঘরে হামলা-মামলা

  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় ৭০ বছর ধরে বসবাস করা জমির হঠাৎ মালিকানা দাবি করে বাড়ি-ঘরে হামলা চালিয়ে দখলের চেষ্টা এবং মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করার অভিযোগ করেছেন ভুক্তভুগি শরিফুল ইসলাম সহ তার পরিবার| শনিবার (১১-০৪-২০২৬) উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মহদিপুর গ্রামের সেই বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করা হয়েছে|

লিখিত বক্তব্য পাঠকালে শরিফুল ইসলাম বলেন, বিক্রেতার কতিপয় ওয়ারিশরা অহেতুক আমার পরিবারের সাথে বিরোধে জড়ায়ে হামলা-মামলা দায়েরসহ সংবাদ সম্মেলনে সংবাদ মাধ্যমকে মিথ্যা তথ্য সরবরাহ করে হেও পতিপন্ন করার চেষ্টায় লিপ্ত রয়েছে| তিনি আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে পূর্ব পুরুষের ক্রয়কৃত জমির প্রাপ্যতা ও ন্যায় বিচার দাবি করেছেন |

সংবাদ সম্মেলনে বলেন,বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মহদিপুর মৌজায় গ্রামের জহির উদ্দীনের কাছ থেকে ৪৬ শতাংশ জমি দলিল মূলে ক্রয় করেন তারা দাদা মনির মন্ডল| তার মৃত্যুর পর সেই জমি ওয়ারিশসুত্রে প্রাপ্ত হয়ে পাঁকা ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করছিলেন মনির মন্ডলের ছেলে সাবেক ইউপি সদস্য শামসুল হক | শামসুল হকের মৃত্যুর পর তার দুই ছেলে ও দুই মেয়ে এবং স্ত্রী বসবাস করছেন| শামসুল হকের ছেলে শরিফুল ইসলাম জানান, চাকরির সুবাদে তিনি সহ তার অপর ভাই বোন অধিকাংশ সময়ে বাইরে থাকেন| গত ১৬-১২-২০২৫ ইং তারিখে তাদের বাড়িতে না থাকার সুযোগে মিনারা বেগম, চুমকি, মেমজান বেগম, নেহেরা বেগম,শফিকুল ইসলাম শফি, আলম,মশিকুল.পলাশ, নেক আলম, সরভানু, রেহেনা. শাপলা. ইমরান আলী সংঘবদ্ধভাবে বাড়িতে অনধিকার প্রবেশ করে ঘরের তালা ভেঙ্গে বাড়িতে অবস্থান করে মালামাল হাতিয়া নেই| পরবর্তী সময়ে আইনের সহায়তায় ঘর বাড়িতে উঠে পূর্বের ন্যায় বসবাস করেন| গত ২৭.৩.২০২৬ ইং পূর্বের জের ধরে অসৎ উদ্দেশ্যে মিনারা বেগম, রেহেনা বেগম, সরবানু ও শফিকুল ইসলাম আবারো বাড়িতে প্রবেশ করে অবৈধভাবে দখল নেওয়ার চেষ্টা করে| এসময় আমি ও আমার পরিবার সহ প্রতিবেশী লোকজন তাদের প্রতিরোধ করি|

সংবাদ সম্মেলনে মরহুম শামসুল হকের ছেলে শরিফুল ইসলাম সহ তার মা ও দুই বোন উপস্থিত ছিলেন| তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন| স্থানীয় সমাজপতি বাবুল ইসলাম ও শিক্ষক শাহ আলম খোকন সহ গ্রামের আরো কয়েকজন জানান,ওয়ারিশসুত্রে শামসুল ইসলাম এই জমি ভোগ করেছেন| এখন তার ছেলে মেয়েরা ভোগ করছেন| হঠাৎ করেই বিক্রিতা জহির উদ্দীনের কিছু ওয়ারিশ অযৌতিক ¯^ত্ত দাবি করছেন| অযৌতিক দাবি নিয়ে ঘর বাড়িতে হামলায় বাঁধা দেওয়ায় তাদেরকেও মামলায় জড়ানো হয়েছে| তারা বলেছেন, শামসুল হকের বাবা মনির মন্ডল জমি ক্রয়ের পর তাৎক্ষনিক খারিজ করেন নাই| তবে জমি কেনার মধ্যে কোন ভেজাল নেই| বিক্রতার ওয়ারিশদের দাবি যৌতিক নয়| প্রতিপক্ষের ভাষ্য, তাদেরকেও মারধর করা হয়েছে| এসব বিষয় নিয়ে আদালতে মামলা চলছে||#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট