1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভোলায় অর্ধশত কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সার গোডাউনের কাজে অনিয়ম, এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বাগমারার আনোয়ারের দাফন সম্পন্ন, এলাকায় শোকের ছায়া প্রধানমন্ত্রীর রাজশাহী সফর: সংশ্লিষ্ট সবাইকে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের ধন্যবাদ লালপুরে চোরাই অটোভ্যান বিক্রির টাকাসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি মির্জাপুরে, বাংলাদেশ সরকারের কাছে জবাব চেয়েছে ঢাকা ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ইউএনওর সাবেক ড্রাইভারের ছেলে আউয়াল, চালকের পাশে মিলল দুমড়েমুচড়ে যাওয়া বাইক সারিয়াকান্দিতে শারদীয় দুর্গাপূজায় বিএনপি নেতার মণ্ডপ পরিদর্শন ও অনুদান বাঘায় আপত্তিকর অবস্থায় যুবক আটক, বিএনপি নেতাসহ প্রভাবশালীদের সালিশ বাণিজ্যের অভিযোগ! ভোলায় অর্ধশত কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সার গোডাউনের কাজে অনিয়ম, এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ গ্রামাঞ্চল থেকে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির বাড়ি শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ২ ছেলেকে মাদক দিয়ে ফাঁসানোর প্রতিবাদে শতাধিক মুক্তিযোদ্ধার মানববন্ধন

ভোলায় অর্ধশত কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সার গোডাউনের কাজে অনিয়ম, এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

সাব্বির আলম বাবু (ভোলা): ভোলা জেলায় প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে ইউরিয়া সার সংরক্ষণের বাফার গোডাউন নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) তত্ত্বাবধানে চলমান এ নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের ফলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এতে স্থানীয়দের প্রতিবাদের মুখে ১৩ই অক্টোবর দুপুরে কাজ বন্ধ করতে বাধ্য হন প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী।

মেগা প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

সরেজমিনে দেখা গেছে, খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সুষ্ঠুভাবে সার সংরক্ষণ ও বিতরণ নিশ্চিত করতে দেশের বিভিন্ন স্থানে ৩৪টি বাফার গুদাম নির্মাণকাজ করছে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি। এই প্রকল্পের ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশায় মার্ক বিল্ডার্স লিমিটেড নামের বাস্তবায়নাধীন ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে উঠেছে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ।

প্রকল্প নির্মাণে নিম্নমানের বালু, পাথর, ইট ও পুরোনো রডসহ নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। অনিয়মের কারণে গোডাউনের স্থায়িত্ব ও নিরাপত্তা শঙ্কায় পড়ে যাওয়ায় এলাকাবাসী একজোট হয়ে নির্মাণকাজ বন্ধ করে দেয়।

‘এ বালু দিয়ে বাড়ির উঠানও তৈরি করা যাবে না’—স্থানীয়দের প্রতিবাদ

ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়ন বিজেপির সদস্যসচিব নোমান হাওলাদার বলেন:

“আমরা চাই, প্রকল্পের নির্ধারিত প্রাক্কলন (এস্টিমেট) ও সরকারি নিয়ম অনুযায়ী কাজ সম্পন্ন করা হোক। কাজে সামান্য কমবেশি হতে পারে, কিন্তু কোনোভাবেই নির্ধারিত মানের সঙ্গে আপস করা যাবে না। এই বালু ও নির্মাণসামগ্রী দিয়ে কেউ নিজের বাড়ির উঠানও তৈরি করবে না। তাই এলাকাবাসীর পক্ষ থেকে আমরা এ ধরনের অনিয়মের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।”

তিনি আরও বলেন, দক্ষিণঞ্চলের সার ব্যবস্থাপনার জন্য গুরুত্বপূর্ণ এই মেগা প্রকল্পের কাজ প্রায় এক বছর ধরে চলছে। সরেজমিনে এসে দেখা যায়, নির্মাণকাজে ব্যবহৃত বালুর তুলনায় মাটির পরিমাণই বেশি, যা অত্যন্ত হতাশাজনক।

দায় স্বীকার ঠিকাদারি প্রতিষ্ঠান ও বিসিআইসির

অনিয়মের বিষয়টি স্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠান মার্ক বিল্ডার্স লিমিটেডের প্রকৌশলী দিদারুর রহমান মানিক জানান:

“বালু সরানোর সময় বেকু দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার কারণে কিছু মাটির মিশ্রণ ঘটে গেছে। দায়িত্বে থাকা ব্যক্তি হিসেবে আমার এটি আগেই বন্ধ করা উচিত ছিল। আমি আমার দায় এড়াতে পারি না।”

অন্যদিকে, প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত বিসিআইসির উপ-সহকারী প্রকৌশলী ওহিদুজ্জামান জানান, কাজের গুণগত মান তদারকিতে অনিয়ম ধরা পরায় তিনি সংশ্লিষ্ট লটের কাজ বন্ধের নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীতে এলাকাবাসীও গিয়ে কাজের অনিয়ম দেখতে পান।

নিরপেক্ষ তদন্তের দাবি এলাকাবাসীর

এলাকাবাসীর দাবি, গুরুত্বপূর্ণ এই সরকারি মেগা প্রকল্পে অনিয়মের বিষয়টি নিরপেক্ষ ও দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক এবং নির্ধারিত মান বজায় রেখে পুনরায় কাজ শুরু করা হোক।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট