1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় আপত্তিকর অবস্থায় যুবক আটক, বিএনপি নেতাসহ প্রভাবশালীদের সালিশ বাণিজ্যের অভিযোগ! - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি মির্জাপুরে, বাংলাদেশ সরকারের কাছে জবাব চেয়েছে ঢাকা ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ইউএনওর সাবেক ড্রাইভারের ছেলে আউয়াল, চালকের পাশে মিলল দুমড়েমুচড়ে যাওয়া বাইক সারিয়াকান্দিতে শারদীয় দুর্গাপূজায় বিএনপি নেতার মণ্ডপ পরিদর্শন ও অনুদান বাঘায় আপত্তিকর অবস্থায় যুবক আটক, বিএনপি নেতাসহ প্রভাবশালীদের সালিশ বাণিজ্যের অভিযোগ! ভোলায় অর্ধশত কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সার গোডাউনের কাজে অনিয়ম, এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ গ্রামাঞ্চল থেকে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির বাড়ি শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ২ ছেলেকে মাদক দিয়ে ফাঁসানোর প্রতিবাদে শতাধিক মুক্তিযোদ্ধার মানববন্ধন রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকার বেশি প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযান: ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার

বাঘায় আপত্তিকর অবস্থায় যুবক আটক, বিএনপি নেতাসহ প্রভাবশালীদের সালিশ বাণিজ্যের অভিযোগ!

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

একটি প্রতীকী ছবি

বিশেষ প্রতিনিধি, বাঘা (রাজশাহী): রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা পশ্চিমপাড়া গ্রামে পরকীয়ার অভিযোগে এক যুবককে গণধোলাই ও আটকের ঘটনা ঘটেছে। ঘটনার পর আইনি ব্যবস্থা না নিয়ে বিষয়টি স্থানীয়ভাবে প্রভাবশালীদের মাধ্যমে ধামাচাপা ও রফা-দফার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটে সোমবার (১৯ অক্টোবর) রাত সাড় ৭টার দিকে।

স্থানীয় সূত্রে জানা যায়, দিঘা পশ্চিমপাড়া গ্রামের মৃত সাদেক আলীর ছেলে ইমদাদুল হক মিলন (৪০)-কে একই গ্রামের এক দিনমজুরের স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় তার ঘরেই আটক করে স্থানীয়রা। ওই সময় গৃহবধূর স্বামী বাড়িতে ছিলেন না। অভিযুক্ত মিলন একটি কীটনাশক কোম্পানিতে কর্মরত বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে সন্দেহজনকভাবে মিলনকে ওই বাড়িতে প্রবেশ করতে দেখে স্থানীয় কয়েকজন যুবক ধাওয়া দিয়ে তাকে আটক করে। পরবর্তীতে বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলে তা ধামাচাপা দিতে স্থানীয় মাতব্বর ও বিএনপি নেতাদের মাধ্যমে মধ্যস্থতার চেষ্টা চালানো হয়। হাতে-নাতে ধরে আটকে রাখার ঘটনায় শামীম ও সোহেল নামে দুই যুবকের নাম এলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মুনজু সরকার বলেন, “পারিবারিক লোকজন ও গ্রাম্য মাতব্বররা আপসের জন্য বসেছিল, আমি সেখান থেকে চলে এসেছি।”

এদিকে বিষয়টি মিটমাটের উদ্যোগে বাউসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের ভূমিকা নিয়ে গুঞ্জন উঠলেও তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন রিসিভ করেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক তরুণ জানান, ঘটনা জানার পর তারা সেখানে গেলে তাদের সরিয়ে দেওয়া হয় এবং কোনো আইনি পদক্ষেপে বাধা সৃষ্টি করা হয়। এ নিয়ে বর্তমানে পুরো এলাকায় চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, “বিষয়টিতে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত বা মৌখিক অভিযোগ জানায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট