
নাজিম হাসান, রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর চারঘাট উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাব (এসআরবি)। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মুক্তারপুর পাইকিংপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে এসআরবি-৫ এর একটি দল।
গতকাল বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় একটি বিদেশি পিস্তল পড়ে থাকার খবর পেয়ে আভিযানিক দলটি অভিযান পরিচালনা করে। পরবর্তীতে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।#