1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁয় 'নজরুল বর্ষ' উপলক্ষে যাত্রাপালা ‘জেল থেকে বলছি’ প্রদর্শিত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ:
নওগাঁয় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে যাত্রাপালা ‘জেল থেকে বলছি’ প্রদর্শিত আত্রাইয়ে পুলিশের বিশেষ অভিযান: গাঁজা ও টাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ রাজশাহীর বাঘায় শাহদৌলা সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ  টাঙ্গাইলের ধনবাড়ীতে পুলিশের অভিযান: ১৫ হা: ৬শ’ টাকার ইয়াবাসহ আটক ৩ খুলনা আর্ট একাডেমি পরিদর্শন করলেন ঢাকা থেকে আগত চিত্রশিল্পী তন্ময় রায় টাঙ্গাইলের মির্জাপুরে অভিযান: ১২০০ পিস ইয়াবাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড নরসিংদীর শিবপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন নওহাটায় উৎসবমুখর পরিবেশে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইংরেজি সাহিত্যের ‘মাস্টার মশাই’ অধ্যাপক নূরুল ইসলামের ৩য় প্রয়াণ দিবসে স্মরণ সভা ও পত্রিকা প্রকাশ সারিয়াকান্দিতে রোগাক্রান্ত পশু ও ফ্রিজে রাখা মাংস বিক্রির অভিযোগ: বাড়ছে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি!

নওগাঁয় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে যাত্রাপালা ‘জেল থেকে বলছি’ প্রদর্শিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে নওগাঁয় মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী যাত্রাপালা প্রদর্শনী।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই নাট্য পরিবেশনা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি, নওগাঁর যৌথ উদ্যোগে এবং নওগাঁ পৌরসভার সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ যাত্রা শিল্পী পরিষদ, নওগাঁ জেলা শাখার সভাপতি তাইজুল ইসলাম ঘড়ির নির্দেশনায় নাট্যদলটি ‘জেল থেকে বলছি’ নামের জনপ্রিয় যাত্রাপালাটি মঞ্চস্থ করে।

আয়োজনটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়া জেলা শিল্পকলা একাডেমির কালচারাল কর্মকর্তা, নওগাঁ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, যাত্রাশিল্পী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িক চেতনা এবং সংগীত ও সাহিত্যের মূল ভাবনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রদর্শনীতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট