1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর: সংশ্লিষ্ট সবাইকে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের ধন্যবাদ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
‘কাউকে পেছনে ফেলে নয়, সবাইকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে চাই’: রাজশাহীতে প্রধানমন্ত্রী নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বাগমারার আনোয়ারের দাফন সম্পন্ন, এলাকায় শোকের ছায়া প্রধানমন্ত্রীর রাজশাহী সফর: সংশ্লিষ্ট সবাইকে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের ধন্যবাদ লালপুরে চোরাই অটোভ্যান বিক্রির টাকাসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি মির্জাপুরে, বাংলাদেশ সরকারের কাছে জবাব চেয়েছে ঢাকা ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ইউএনওর সাবেক ড্রাইভারের ছেলে আউয়াল, চালকের পাশে মিলল দুমড়েমুচড়ে যাওয়া বাইক সারিয়াকান্দিতে শারদীয় দুর্গাপূজায় বিএনপি নেতার মণ্ডপ পরিদর্শন ও অনুদান বাঘায় আপত্তিকর অবস্থায় যুবক আটক, বিএনপি নেতাসহ প্রভাবশালীদের সালিশ বাণিজ্যের অভিযোগ! ভোলায় অর্ধশত কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সার গোডাউনের কাজে অনিয়ম, এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ গ্রামাঞ্চল থেকে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির বাড়ি

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর: সংশ্লিষ্ট সবাইকে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের ধন্যবাদ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি (২০ অক্টোবর ২০২৬): গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাজশাহী সফর, ধর্মসভা পরিদর্শন এবং ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আখচাষিদের মাঝে প্রণোদনার অর্থ বিতরণ ও জনসভা সফলভাবে সম্পন্ন হওয়ায় মহানগরবাসীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।

মঙ্গলবার (২০ অক্টোবর) এক বিবৃতিতে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ, রাজশাহী জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভাগীয় ও জেলা প্রশাসন, রাজশাহী সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সকল দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সনাতন ধর্মাবলম্বী, গণমাধ্যমকর্মী এবং রাজশাহীর সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।

রাসিক প্রশাসক বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর রাজশাহী সফর সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও সমন্বিত উদ্যোগের পাশাপাশি রাজশাহীবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রশংসনীয়। সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই এই সফর অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।”

তিনি আরও যুক্ত করেন, “আমরা সকলে মিলে আগামীতে রাজশাহীকে আরও পরিচ্ছন্ন, সুন্দর, সবুজ, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলব। বর্তমানের ন্যায় ভবিষ্যতেও সকলের এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করি।”

Open photo

রাসিকের কর্মকর্তা-কর্মচারী ও সহযোগীদের বিশেষ ধন্যবাদ:

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রাজশাহী মহানগরীকে দৃষ্টিনন্দনভাবে সাজিয়ে তোলা, পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদার, সড়ক ব্যবস্থাপনা ও সার্বিক পরিবেশ উন্নয়নে দিনরাত নিরলস পরিশ্রম করায় রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিও বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন প্রশাসক।

এক বার্তায় তিনি জানান, রাসিকের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা ও দায়িত্বশীল ভূমিকা প্রধানমন্ত্রীর সফর সফল করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। একই সাথে জনসভাস্থলে দায়িত্ব পালনকারী সাউন্ড সিস্টেম ও ইভেন্ট ম্যানেজমেন্ট টিম, বিদ্যুৎকর্মী, স্বেচ্ছাসেবকসহ সংশ্লিষ্ট সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি তিনি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট