1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান জাতীয় জুনিয়র টেনিস প্রতিযোগিতার উদ্বোধন - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলামের সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ বদরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন বিএনপির ওয়ার্ড সহ-সভাপতি শিবগঞ্জে কাটেনি ডেঙ্গু আতংক, দিন দিন মৃত্যুর সংখ্যা বাড়ছে বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিকনির্দেশনামূলক সেশন ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী নগরীতে একযোগে ১০টি ওয়ার্ডে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম পরিচালিত খুলনা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ অনুষ্ঠিত কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনার চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযান নেশাজাতীয় সিরাপসহ আটক ১ শিবগঞ্জ পৌর এলাকা থেকে ২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার পদ্মায় পর্যটনবাহী জাহাজে নৌ পুলিশের অভিযান, চলাচল বন্ধের নির্দেশ

রাজশাহীতে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান জাতীয় জুনিয়র টেনিস প্রতিযোগিতার উদ্বোধন

  • প্রকাশের সময় : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি…………………………

রাজশাহীতে এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স আয়োজিত শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান জাতীয় জুনিয়র টেনিস প্রতিযোগিতা-২০২২ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে বেলুন-ফেস্টুন উড়িয়ে পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। উদ্বোধনের পূর্বে জুনিয়র টেনিস খেলোয়াড়দের সাথে পরিচিত হন রাসিক মেয়র। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের সম্মননা স্মারক প্রদান করা হয়।

বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহযোগিতায় সপুরা সিল্ক মিলস্ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগিতার আয়োজন করেছে এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স, রাজশাহী। প্রতিযোগিতাটি আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রতিযোগিতায় বালক/বালিকা অনূর্ধ্ব-১২, বালক/বালিকা অনূর্ধ্ব-১৪, বালক/বালিকা অনূর্ধ্ব-১৬ ও বালক অনূর্ধ্ব-১৮ ক্যাটাগরিতে ১৩টি ক্লাবের ১২০ খেলোয়াড় ও কোচ অংশ নিয়েছেন। আগামীতে প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, কলকাতার বেঙ্গল টেনিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুদর্শন ঘোষ, সপুরা সিল্ক মিলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাজ্জাদ আলী। অনুষ্ঠানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের ভারপ্রাপ্ত সভাপতি মো. আশরাফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মো. এহসানুল হুদা দুলু।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট