1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর আত্রাইয়ে এখন কৃষক চাষীরা সোনালী আঁশ পাট সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন  - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

নওগাঁর আত্রাইয়ে এখন কৃষক চাষীরা সোনালী আঁশ পাট সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন 

  • প্রকাশের সময় : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৫১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ ফিরোজ হোসাইন,  আত্রাই নওগাঁ প্রতিনিধি…………………..

নওগাঁর আত্রাইয়ে এক সময়ে পাট কে সুনালী আঁশ বলাহতো৷ কিন্তু এ সোনালী আঁশ কৃষকের গলার ‘ফাঁস’ হয়ে দাড়িয়েছিল, কিছুটা সময়ের আবর্তনে৷ তখন অনেক কৃষকই পাট চাষ বন্ধ করে দিয়েছিলেন৷ গত কয়েক বছর ধরে ন্যায্য মুল্য না পাওয়ায় কৃষকরা পাট চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল৷

 

তবে গত বছর পাটের দাম ভালো পাওয়ায় আবারও কৃষকরা পাট চাষে আগ্রহী হয়ে উঠেছে বলে যানাযায় ৷ আত্রাই উপজেলার হাকালুপাড়া গ্রামের মোঃ জফের আলী জানান পাটের দাম ভালো হওয়ায় পাটের সুদিন ফিরেছে৷

 

নওগাঁর পাট অধিদফতরের উন্নয়ন কর্মকর্তা বলেন,পাটের  সোনালী অতীত ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি৷ তিনি বলেন, দেশ ও বিদেশে আমাদের পাটের চাহিদা বাড়ছে৷ গত বছরের মতো এবছর কৃষকরা পাটের দাম ভালো পাবে৷

 

উপ-সহকারি কৃষি কর্মকর্তা কেরামত আলী জানান, এবার গত বছরের তুলনায় আমাদের এলাকায় পাটের আবাদ অনেক বেশি হয়েছে। আশা করছি বাম্পার ফলন হবে। এলাকার কৃষকরা যাতে পাট যথাযথভাবে উৎপাদন করতে পারে এবং স্বল্প খরচে উচ্চ ফলনশীল পাট উৎপাদন করতে পারে এ জন্য আমরা প্রতিনিয়ত কৃষকদের নিকট গিয়ে পরামর্শ প্রদান করছি। বিভিন্ন রোগবালাই থেকে পাটকে মুক্ত রাখতেও পরিমিত পরিমান ঔষধ প্রয়োগের পরামর্শ দিয়ে আসছি।

 

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কেএম কাউছার হোসেন জানান, গত বছরের চেয়ে এ বছরে লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি জমিতে পাট চাষ হয়েছে। পাটের ফলনও হয়েছে বাম্পার। অন্যান্য বছরের তুলনায় এবার পাটের দাম ও অনেক বেশি। পাটের নায্য মূল্য পেলে চাষিদের মাঝে পাট চাষে আগ্রহ বাড়বে বলে তিনি মনেকরেন।কৃষক পাট চাষেরা উদ্ধুদ্ধ হচ্ছেন এবং পটের ন্যায্য মুল্যও পাচ্ছেন, কৃষক চাষীরা বলেন আমরা পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে নিয়ে আসবো আবারও৷#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট