1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
তাহেরপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের নিকট আবেদন রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বি এনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ শিক্ষা জাতির মেরুদণ্ড,মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ মির্জাপুরে গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী, ঠিকাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২২ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৪৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

পরেশ টুডু, পত্নীতলা, নওগাঁ……………………..

পত্নীতলায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ/২২ উপলক্ষে শনিবার  উপজেলা পরিষদ সভাকক্ষে সাংবাদিকবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদের সভাপতিত্বে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মহসিনা পারভিন।

এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিবুর রহমান চৌধুরী, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাঃসম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন, সাংবাদিক ব্রেলভীর চৌধুরী, মিজানুর রহমান, আল-আমিন রহমান, আব্দুল মতিন, জতিন টপ্য, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী সুপদ চন্দ্র দাস প্রমুখ।

উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ বলেন বৈশ্বিক মহামারীর এই প্রতিকূল পরিবেশে দেশের বিপুল জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে মাছ অন্যতম ভূমিকা রাখছে, আমাদের গ্রামীন জনগোষ্ঠীর আমিষের ৬০ শতাংশই যোগান দিচ্ছে মাছ, বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯ অনুযায়ী মোট দেশজ উৎপাদনের ৩.৫০ মৎস্যের অবদান, আর দেশের মোট কৃষি আয়ের ২৫.৭২% আসে মৎস্য থেকে। মৎস্যজাত দ্রব্য দেশের দ্বিতীয় সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জন করে। বাংলাদেশ এখন মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ন।

তিনি বলেন জাতীয় মৎস্য সপ্তাহ/২২ উপলক্ষে ৭ দিন ব্যাপী কর্মসূচী হিসাবে উপজেলায় ব্যাপক প্রচার-প্রচারনা, মৎস্য চাষে অগ্রগতি ও সাফল্য  বিষয়ে নির্মিত প্রমাণচিত্র প্রদর্শন, সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময়, মাছের পোনা অবমুক্তকরন, মৎস্য চাষীদের মাছ চাষে বিশেষ পরামর্শ প্রদান, মৎস্য চাষীদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

এর আগে জাতীয় মৎস্য সপ্তাহ/২২ উপলক্ষে মৎস্য দপ্তরের ৭ দিন ব্যাপী কর্মসূচীর প্রচারনার অংশ হিসাবে মাইকিং এর ব্যবস্থা করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট