1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
উন্নত দেশ গঠনে রাজস্ব খাতে ভর্তুকি কমিয়ে দিতে রাজশাহীর এনআরবি চেয়ারম্যান'র পরামর্শ - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সর্বশেষ:
কালীগঞ্জে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে গোলাবাড়ী জামে মসজিদের নির্মাণকাজ উদ্বোধন কুষ্টিয়ায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু চাঁপাইনবাবগঞ্জে আধিপত্যের জেরে ককটেল বিস্ফোরণ: ১১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার বদরগঞ্জের সরলার বাজারে দোকানে হামলা-ভাঙচুর, পৌনে এক লাখ টাকার মালামাল লুট কুষ্টিয়ায় ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু, পরিবারের দাবি দুর্ঘটনা চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের প্রস্তুতি: ১১টি ককটেল উদ্ধার বান্দাইখাড়ায় আত্রাই থানা পুলিশের অভিযান, ২১০ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেফতার আদিবাসী অধিকার ও সংগঠন শক্তিশালীকরণের লক্ষ্যে পোরশায় বিশাল ত্রি-বার্ষিক সম্মেলন সারিয়াকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত ৩ পরিবারের পাশে বিএনপি নেতা সিরাজুল ইসলাম ফুল

উন্নত দেশ গঠনে রাজস্ব খাতে ভর্তুকি কমিয়ে দিতে রাজশাহীর এনআরবি চেয়ারম্যান’র পরামর্শ

  • প্রকাশের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ২৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক………………………………………………………….

কর না দেওয়ার প্রবণতা আমাদের সহজাত স্বভাব বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। তিনি বলেন, যাতে সবাই স্বপ্রণোদিত হয়ে কর দিতে চায় সেই পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। কারণ উন্নতি করতে হলে দেশের বিভিন্ন খাতে ভর্তুকি উঠিয়ে দিতে হবে। গতকাল বুধবার (৬ মার্চ) দুপুরে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ২০২৪-২০২৫ অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, কর দেওয়ার ব্যাপারে সবাইকে স্বপ্রণোদিত করতে ঘরে বসেই যেন করা দেওয়া যায় সেই ব্যবস্থা করা হচ্ছে। এরই মধ্যে সবাই ঘরে বসেই ইনকাম ট্যাক্স জমা দিতে ও সার্টিফিকেট তুলতে পারছেন। এনবিআর ট্যাক্স দানকারীদের সকল সমস্যা সমাধানের চেষ্টা করছে। এসময় তিনি কাস্টমস, ভ্যাট ও ইনকাম ট্যাক্স নিয়ে সমস্যায় পড়ে সমাধান না পেলে অভিযোগের পরামর্শ দেন।

তিনি বলেন, রাজস্বের ওপর দেশের উন্নয়ন নির্ভরশীল। এনবিআর রাজস্ব আদায়ের পাশাপাশি ব্যবসার উপযোগী উন্নত পরিবেশ তৈরি করছে। ৯০ শতাংশ পণ্য এখন দেশেই উৎপাদিত হয়। বাকি যে ১০ শতাংশ পণ্য আমদানি করা হচ্ছে তা অভিজাত শ্রেণির মানুষের চাহিদার জন্য। আমাদের হাইস্কিল ম্যান পাওয়ারের প্রয়োজন আছে। দেশের ২১ লাখ রিটার্ন দাখিলকারীর সংখ্যা দ্বিগুণ বেড়ে এখন তা ৪০ লাখে দাঁড়িয়েছে। আর টিনধারীর সংখ্যা এক কোটির ওপরে।

সভায় বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মাসুদ সাদিক, হোসেন আহমদ ও একেএম বদিউল আলম, কর অঞ্চল রাজশাহীর কমিশনার মো. শাহ্ আলী এবং রাজশাহীর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট জাকির হোসেন। এতে সভাপতিত্ব করেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু। সভায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়া অঞ্চলের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট