1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কুষ্টিয়ায় ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু, পরিবারের দাবি দুর্ঘটনা - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জে আধিপত্যের জেরে ককটেল বিস্ফোরণ: ১১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার বদরগঞ্জের সরলার বাজারে দোকানে হামলা-ভাঙচুর, পৌনে এক লাখ টাকার মালামাল লুট কুষ্টিয়ায় ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু, পরিবারের দাবি দুর্ঘটনা চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের প্রস্তুতি: ১১টি ককটেল উদ্ধার বান্দাইখাড়ায় আত্রাই থানা পুলিশের অভিযান, ২১০ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেফতার আদিবাসী অধিকার ও সংগঠন শক্তিশালীকরণের লক্ষ্যে পোরশায় বিশাল ত্রি-বার্ষিক সম্মেলন সারিয়াকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত ৩ পরিবারের পাশে বিএনপি নেতা সিরাজুল ইসলাম ফুল চলচ্চিত্রে পা রাখলেন শেরপুরের ইয়াকুব আলী সরকার, অভিনয় করছেন ‘খোকন’ সিনেমায় ফুটবল শুধু খেলা নয়, শৃঙ্খলা ও নেতৃত্বের শিক্ষা দেয়: বাঘায় ফুটবল একাডেমীর উদ্বোধনে এমপি চাঁদ নাচোলে ইউপি চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী প্রচারণা

কুষ্টিয়ায় ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু, পরিবারের দাবি দুর্ঘটনা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে ছোট ভাইয়ের হাসুয়ার কোপে বড় ভাই রাসেল হোসেন (২৬) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে পরিবারের দাবি, বাঁশ কাটতে গিয়ে দুর্ঘটনাবশত পায়ে হাসুয়ার কোপ লেগে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বেলা ১১টার দিকে দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুণ্ডি গ্রামের তাজপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল হোসেন ওই এলাকার আহাদ আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, ছোট ভাই ইমরানের হাসুয়ার কোপে বড় ভাই রাসেল গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেলে তাঁর মৃত্যু হয়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন রাসেলের মা রাশেদা খাতুন। তিনি বলেন, “বাঁশ কাটার সময় হাত থেকে হাসুয়া ছুটে গিয়ে বড় ছেলের পায়ে গুরুতর জখম হয়। হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। বড় ছেলে নেশাগ্রস্ত ছিল, তাই দুর্ঘটনার পর দ্রুত তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।” ছোট ছেলের আঘাতে রাসেল আহত হওয়ার বিষয়টি তিনি মানতে নারাজ।

স্থানীয়রা জানান, ছোট ছেলে ইমরানই মূলত পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি এবং সংসারের দেখাশোনা করেন।

Open photo

হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, পরিবারের লোকজন বলছে বাঁশ কাটতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। তবে স্থানীয়ভাবে দুই ভাইয়ের পারিবারিক বিরোধের জেরেও ঘটনাটি ঘটে থাকতে পারে বলে আলোচনা আছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ওসি বলেন, “পরিবারের দাবি এটি একটি দুর্ঘটনা, আবার ছোট ভাইয়ের আঘাতে মৃত্যুর খবরও শোনা যাচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। মরদেহ বাড়িতে পৌঁছালে এবং স্বজনদের জিজ্ঞাসাবাদ শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট