1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মির্জাপুরের হাটুভাঙ্গায় টোল আদায় বন্ধের দাবি, চরম ক্ষোভে স্থানীয় ও পথচারীরা - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সর্বশেষ:
বাগমারায় ইজারা নেওয়া পুকুর দখল ও মাছ চুরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ঋণখেলাপির তালিকা থেকে সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লার নাম বাদ দেওয়ার নির্দেশ মির্জাপুরে দুর্গা প্রতিমা ভাঙচুর, হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক মির্জাপুরের হাটুভাঙ্গায় টোল আদায় বন্ধের দাবি, চরম ক্ষোভে স্থানীয় ও পথচারীরা রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের হাতে আনুতোষিকের চেক তুলে দিলেন প্রশাসক রাজশাহীর চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন না করলে আন্দোলন তীব্র হবে: রাকসু ভিপি কুষ্টিয়ার দৌলতপুরে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব: দুই মাসে ৫৪ জন সংক্রামিত, ঝুঁকিতে গবাদিপশু ও মানুষ শিবগঞ্জে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ১ রাণীশংকৈল সীমান্তে ১,১৫০ পিস ইয়াবাসহ ২ কারবারি পুলিশের খাঁচায়

মির্জাপুরের হাটুভাঙ্গায় টোল আদায় বন্ধের দাবি, চরম ক্ষোভে স্থানীয় ও পথচারীরা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

মো. সাইফুল ইসলাম শান্ত, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের হাটুভাঙ্গা এলাকায় টোল আদায় বন্ধের জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও নিয়মিত পথচারীরা। দীর্ঘদিন ধরে এই এলাকায় যাতায়াতের সময় টোল আদায়কে কেন্দ্র করে চরম ভোগান্তি ও তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, হাটুভাঙ্গা এলাকায় চলাচলকারী বিভিন্ন যানবাহন ও পথচারীদের কাছ থেকে নিয়মিত টোল আদায় করা হচ্ছে। এতে স্থানীয় বাসিন্দা, ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষসহ প্রতিদিন যাতায়াতকারীদের পকেট থেকে অতিরিক্ত অর্থ খসে পড়ছে। প্রতিদিনের এই বাড়তি খরচ সাধারণ মানুষের জন্য এক বড় বিড়ম্বনা ও আর্থিক চাপে পরিণত হয়েছে।

ভুক্তভোগী ও পথচারীরা জানান, হাটুভাঙ্গা এলাকায় টোল আদায়ের আদৌ কোনো আইনি বৈধতা আছে কি না, বা থাকলেও এর নির্ধারিত হার কত—সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সাধারণ মানুষের কাছ থেকে এভাবে অর্থ আদায়ের ফলে স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা ও হয়রানি সৃষ্টি হচ্ছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা অবিলম্বে টোল আদায়ের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন। একই সাথে অনিয়ম ও হয়রানি বন্ধে তারা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট