1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চলচ্চিত্রে পা রাখলেন শেরপুরের ইয়াকুব আলী সরকার, অভিনয় করছেন ‘খোকন’ সিনেমায় - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের প্রস্তুতি: ১১টি ককটেল উদ্ধার বান্দাইখাড়ায় আত্রাই থানা পুলিশের অভিযান, ২১০ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেফতার আদিবাসী অধিকার ও সংগঠন শক্তিশালীকরণের লক্ষ্যে পোরশায় বিশাল ত্রি-বার্ষিক সম্মেলন সারিয়াকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত ৩ পরিবারের পাশে বিএনপি নেতা সিরাজুল ইসলাম ফুল চলচ্চিত্রে পা রাখলেন শেরপুরের ইয়াকুব আলী সরকার, অভিনয় করছেন ‘খোকন’ সিনেমায় ফুটবল শুধু খেলা নয়, শৃঙ্খলা ও নেতৃত্বের শিক্ষা দেয়: বাঘায় ফুটবল একাডেমীর উদ্বোধনে এমপি চাঁদ নাচোলে ইউপি চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী প্রচারণা পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের বর্ণাঢ্য র‍্যালি ও ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত খুলনা বিশ্ববিদ্যালয়ের ০১ ব্যাচের ২৫ বছর পূর্তি ও রজত জয়ন্তী উদযাপিত বড় পর্দায় আত্মপ্রকাশ করছেন শেরপুরের সন্তান ইয়াকুব আলী সরকার, আসছে মা-ছেলের গল্পের সিনেমা ‘খোকন’

চলচ্চিত্রে পা রাখলেন শেরপুরের ইয়াকুব আলী সরকার, অভিনয় করছেন ‘খোকন’ সিনেমায়

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

মা ও ছেলের গভীর ভালোবাসা, আবেগ এবং পারিবারিক সম্পর্কের নানা টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে নতুন চলচ্চিত্র ‘খোকন’। পারিবারিক ও সামাজিক ঘরানার এই চলচ্চিত্রটি নির্মাণ করছে প্রযোজনা প্রতিষ্ঠান একে ফিল্মস।

মোঃ আবুল কাশেম মন্ডল পরিচালিত ‘খোকন’ চলচ্চিত্রের গল্প আবর্তিত হয়েছে মা ও ছেলের হৃদয়ছোঁয়া সম্পর্ককে ঘিরে। ভালোবাসা, আবেগ, পারিবারিক বন্ধন ও সামাজিক বাস্তবতার নানা দিক ফুটিয়ে তোলা হবে সিনেমাটিতে। দর্শকদের জন্য এটি একটি আবেগঘন ও পরিবারকেন্দ্রিক গল্পের অভিজ্ঞতা নিয়ে আসতে পারে।

‘খোকন’ সিনেমায় নায়কের চরিত্রে অভিনয় করছেন শেখ রিফাত এবং নায়িকা হিসেবে রয়েছেন প্রিয়া অনন্যা। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে দেখা যাবে বরদা মিঠু, রেবেকা, দুলারী, রকি, বান্টি, রেশমা, দিলারা জামান, সরল হাসমত, তানিশা, কানন ও নবাগত ইয়াকুব আলী সরকারসহ আরও অনেককে।

এই সিনেমার মাধ্যমেই রূপালী পর্দায় প্রথমবার পা রাখলেন শেরপুরের সন্তান ইয়াকুব আলী সরকার। নিজের প্রথম কাজ প্রসঙ্গে তিনি বলেন,

“প্রথম চলচ্চিত্রে অভিনয় করছি, তাই আনন্দটা একটু বেশিই কাজ করছে। ‘খোকন’ সিনেমায় রেবেকা ভাবি, দুলারী আন্টি, সরল হাসমত ভাই, শেখ রিফাত ও প্রিয়া অনন্যার মতো অনেক জনপ্রিয় ও সিনিয়র শিল্পীদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। যেকোনো চরিত্রই গুরুত্বপূর্ণ, তবে চলচ্চিত্রে আমার শুরুটা হচ্ছে নায়কের বন্ধুর চরিত্র দিয়ে। দর্শকদের বিন্দুমাত্র ভালো লাগলেও আমার এই চেষ্টা সার্থক মনে করব।”

চলচ্চিত্রটিতে একটি পুলিশের বিশেষ চরিত্রও রাখা হয়েছে, যা গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ মোড় হিসেবে পর্দায় ফুটিয়ে তোলা হবে।

পারিবারিক আবেগ, মা-ছেলের ভালোবাসা ও সামাজিক বাস্তবতার সমন্বয়ে নির্মিত ‘খোকন’ সিনেমাটি নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে। নির্মাতা ও শিল্পীদের প্রত্যাশা, গল্প ও অভিনয়ের গুণে চলচ্চিত্রটি দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট