1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারায় ইজারা নেওয়া পুকুর দখল ও মাছ চুরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
ভোলার পর্যটনের বিকাশে সমস্যা অবকাঠামোর অভাব, সরকারি-বেসরকারি উদ্যোগ শিবগঞ্জে খাল বেদখল অনাবাদি জমি, হাজার বিঘা জমিতে রবিশস্য আবাদ বন্ধ শিবগঞ্জে স্কাপসিরাপ ও টাকাসহ গ্রেপ্তার ৩ মাদক ব্যবসায়ী শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় এস্কাফ সিরাপ ও মদ জব্দ রাবির ইবলিশ মাঠে গাঁজাসহ আটক বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী শিবগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পবার হরিপুরে রাস্তা নির্মাণে অনিয়ম, পরিদর্শনে সত্যতা পেলেন উপজেলা প্রকৌশলী বদরগঞ্জে দোকান চুরি করতে গিয়ে ঝাঁপ কেটে মালামালসহ হাতেনাতে আটক ১ গোদাগাড়ীতে বীজ ও সার বিতরণ: ১৮ হাজার ৩৯০ জন কৃষক পেলেন প্রণোদনা বাঘায় অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জরিমানা

বাগমারায় ইজারা নেওয়া পুকুর দখল ও মাছ চুরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় সরকারিভাবে ইজারা নেওয়া পুকুর দখলের চেষ্টা, মাছ ধরে নেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ছাত্রদল নেতা নামজুল ইসলাম নয়ন। সংবাদ সম্মেলনে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নয়ন জানান, সরকারি টেন্ডারের মাধ্যমে ১৪৩৩ থেকে ১৪৩৫ বাংলা সনের জন্য সংশ্লিষ্ট পুকুরটি ইজারা নেন সাইদুর রহমান। ইজারার নিয়ম অনুযায়ী সরকারি যাবতীয় পাওনা পরিশোধের পর গত ৬ মে পুকুরে প্রায় ৬০ হাজার টাকার মাছের পোনা অবমুক্ত করা হয়।

তবে মাছ অবমুক্ত করার পর থেকেই স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি পুকুরটি দখলের অপচেষ্টা শুরু করেন। একপর্যায়ে তারা পুকুর থেকে অবৈধভাবে মাছ ধরে নিয়ে যান। বর্তমানে পুকুরে গেলে ইজারাদার সাইদুর রহমানকে প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

ইজারা সংক্রান্ত এই বিরোধ ও নিরাপত্তার বিষয়ে ইজারাদার পক্ষ থেকে ইতিমধ্যে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এবং বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।

অভিযোগের ভিত্তিতে গত ১৭ সেপ্টেম্বর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে উভয় পক্ষকে নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়। ছাত্রদল নেতার দাবি, ওই শুনানিতে প্রতিপক্ষের লোকজন পুকুরটির সপক্ষে কোনো বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেননি।

সংবাদ সম্মেলন থেকে ছাত্রদল নেতা নামজুল ইসলাম নয়ন ইজারাদারের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বৈধ স্বত্ব রক্ষায় স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট