1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বান্দাইখাড়ায় আত্রাই থানা পুলিশের অভিযান, ২১০ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেফতার - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
বদরগঞ্জের সরলার বাজারে দোকানে হামলা-ভাঙচুর, পৌনে এক লাখ টাকার মালামাল লুট কুষ্টিয়ায় ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু, পরিবারের দাবি দুর্ঘটনা চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের প্রস্তুতি: ১১টি ককটেল উদ্ধার বান্দাইখাড়ায় আত্রাই থানা পুলিশের অভিযান, ২১০ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেফতার আদিবাসী অধিকার ও সংগঠন শক্তিশালীকরণের লক্ষ্যে পোরশায় বিশাল ত্রি-বার্ষিক সম্মেলন সারিয়াকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত ৩ পরিবারের পাশে বিএনপি নেতা সিরাজুল ইসলাম ফুল চলচ্চিত্রে পা রাখলেন শেরপুরের ইয়াকুব আলী সরকার, অভিনয় করছেন ‘খোকন’ সিনেমায় ফুটবল শুধু খেলা নয়, শৃঙ্খলা ও নেতৃত্বের শিক্ষা দেয়: বাঘায় ফুটবল একাডেমীর উদ্বোধনে এমপি চাঁদ নাচোলে ইউপি চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী প্রচারণা পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের বর্ণাঢ্য র‍্যালি ও ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বান্দাইখাড়ায় আত্রাই থানা পুলিশের অভিযান, ২১০ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ রাসাদুদ জামান, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ২১০ পিস নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোছা: নুর নাহার (৩৬) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আত্রাই থানা পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) পুলিশ সুপারের নির্দেশনায় আত্রাই থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত নুর নাহার বান্দাইখাড়া গ্রামের মুক্তার হোসেনের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বান্দাইখাড়া এলাকায় অভিযান চালিয়ে নুর নাহারকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ২১০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুব জানান, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৬৩ হাজার টাকা। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাঁকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। মাদকের বিরুদ্ধে আত্রাই থানা পুলিশের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট