1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ১ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরের হাটুভাঙ্গায় টোল আদায় বন্ধের দাবি, চরম ক্ষোভে স্থানীয় ও পথচারীরা রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের হাতে আনুতোষিকের চেক তুলে দিলেন প্রশাসক রাজশাহীর চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন না করলে আন্দোলন তীব্র হবে: রাকসু ভিপি কুষ্টিয়ার দৌলতপুরে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব: দুই মাসে ৫৪ জন সংক্রামিত, ঝুঁকিতে গবাদিপশু ও মানুষ শিবগঞ্জে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ১ রাণীশংকৈল সীমান্তে ১,১৫০ পিস ইয়াবাসহ ২ কারবারি পুলিশের খাঁচায় কুষ্টিয়ার মিরপুরে শ্যামলী পরিবহনের বাসচাপায় নারীসহ নিহত ২, আহত ১ আপগ্রেড: শিবগঞ্জে গরুবোঝাই ভুটভুটি উল্টে খাদে: বাবা-ছেলেসহ নিহত ৩, আহত ৮ শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভুটভুটি উল্টে বাবা-ছেলের মৃত্যু, আহত ৭শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভুটভুটি উল্টে বাবা-ছেলের মৃত্যু, আহত ৭

শিবগঞ্জে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ১

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৌরসভার বর্জ্য পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা, বর্জ্য পরিবহনের গাড়ি ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের হুমকির অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রতিকার চেয়ে থানায় এজাহার দায়েরের পর পুলিশ রাজু আহমেদ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত রাজু আহমেদ শিবগঞ্জ পৌরসভাধীন চকদৌলতপুর উপটোলা গ্রামের মোজাম্মেল হকের ছেলে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর ঈদগাহ রাস্তায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে শিবগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা বর্জ্য অপসারণের গাড়ি নিয়ে চকদৌলতপুর ঈদগাহ প্রধান সড়কে ময়লা সংগ্রহ করতে গেলে রাজু আহমেদ তাতে বাধা দেন। একপর্যায়ে তিনি কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। অভিযোগ রয়েছে, তিনি সরকারি কাজে বাধা দেওয়ার পাশাপাশি ককটেল মেরে উ উড়িয়ে দেওয়ার হুমকি দেন এবং গাড়ি ভাঙচুরসহ কর্মীদের মারধর করেন।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান জানান, ময়লা অপসারণে বাধা, পরিচ্ছন্নতাকর্মী ও গাড়িচালকের ওপর হামলা, গাড়ি ভাঙচুর এবং ককটেল হামলার হুমকি দেওয়ার অভিযোগে রাজু আহমেদকে আটক করা হয়েছে। পৌরসভার পক্ষ থেকে থানায় এজাহার দায়েরের পর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে শিবগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাজহারুল ইসলাম বলেন, “পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালে সরকারি কাজে বাধা, কর্মীদের মারধর ও ককটেল বিস্ফোরণের হুমকির সত্যতা পাওয়া গেছে। থানায় এজাহার দায়ের করা হয়েছে এবং পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। বিষয়টি তদন্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট