1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
আলফি শাহর: পবিত্র কোরআনে সংখ্যার রূপক ও আধ্যাত্মিক মহিমা বিএনপি চেয়ারপার্সনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির কেন্দ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধার শিবগঞ্জ কৃষক সেজে ৫ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ধরল পুলিশ ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ বাগমারায় চাল বিতরণের অনিয়ম ও মারপিটের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে প্রথমবার মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সরকারি সম্মানী, ঈদের আগেই মিলবে ভাতা লালপুর থেকে চুরি হওয়া ১মাস বয়সী শিশু কন্যা ১২ ঘন্টা পর উদ্ধার পাকশী থেকে ২ টি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার অপরাধ নিউজ: শিবগঞ্জে আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি, ১০দিনে ৬ খুন প্রধানমন্ত্রীর আহবানে রাজশাহীতে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু

ঈশ্বরদীতে  ক্রীড়াঙ্গনকে চাঙ্গা করতে ব্যতিক্রমী ফুটবল টুর্ণামেন্ট

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঈশ্বরদী প্রতিনিধি…………………………………

আরআরপি গ্রুপসহ অন্যান্য উদ্যোগীরা যদি আমার পাশে থাকে তাহলে মাদকমুক্ত সমাজ গড়তে ঈশ্বরদী ক্রীড়া ও সাংস্কৃতির উন্নয়নে কাজ করবেন বলে ঘোষণা দিয়েছেন,পাবনা-৪ আসনের এমপি গালিবুর রহমান শরীফ। গতকাল রাতে স্থিতিমৃত হয়ে যাওয়া ঈশ্বরদীর ক্রীড়াঙ্গন ও সাংস্কৃতিকে চাঙ্গা করার লক্ষে ঈশ্বরদীর ইসলামপুর ভ’তেরগাড়ি মাঠে আয়োজিত নাইট ফুটবল টুর্ণামেরেন্টর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

আরআরপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম,মনসুর আলমের সভাপতিত্বে ও শহিদুল হক স্বজলের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন,নাটোর-১ আসনের এমপি,বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কালাম আজাদ,ঈশ্বরদী পৌর মেয়র ইসাহক আলী মালিথা,সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, আরআরপি গ্রুপের পরিচালক রফিকুল আলম রফিক,পরিচালক মামুর রশিদ রেইন,লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলতাফ হোসেন ঝুলফু,উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুস সালাম খান,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচীব তৌহিদ আক্তার পান্না,জেলা পরিষদ সদস্য তৌফিকুজ্জামান রতন মহলদার,সাংবাদিক মোস্তাক আহমেদ,এমপি গালিবুর রহমান শরীফ এর এপিএস খালেকুজ্জামান সুমন,শরীফ আহমেদ রুমন ও এমপি আবুল কালাম আজাদের এপিএস মিন্টু প্রমুখ ।

প্রথমে জমকালো আতশবাজি,খেলোয়ারদের সাথে অতিথিদের পরিচিতি ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে খেলার মাঠে পর্দা উন্মোচন করা হয়। এই টুর্ণামেন্টে ফাইনাল খেলায় ঈশ্বরদী স্পোর্টিং ক্লাব-৩-০ গোলে সার্লিং স্পোর্টি ক্লাবকে পরাজিত করে বিজয় শিরোপা অর্জন ও নগদ এক লাখ টাকা পুরস্কার গ্রহণ করেন। খেলায় রানার্সআপ দলকেও ট্রপি ও নগদ পঞ্চাশ হাজার টাকা পুরস্কিত করা হয়।

প্রধান সড়ক থেকে খেলার মাঠ পর্যন্ত ব্যতিক্রমী আলোকসজ্জা ও অতিরিক্ত দর্শকদের খেলা দেখানোর জন্য মহিলা গ্যালারী ও মূল খেলার মাঠের বাইরে প্রজেক্টরেও খেলা দেখানো ছিল আয়োজকদের আর একটি ব্যতিক্রমী উদ্যোগ। প্রায় দশ হাজার নারী পুরুষ দশর্কের অংশ গ্রহণে উত্তেজনাপূর্ণ এ খেলার মাঠ সরগরম হয়ে থাকে। উদ্বোধনী খেলা থেকে ফাইনাল এই টুর্ণামেন্ট পর্যন্ত মোট বত্রিশটি দল পর্যায়ক্রমে অংশ নেয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট