1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
১ম জাহানারা জামান স্মৃতি মুখ ও বধির বার্ষিক বনভোজন ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা সম্পন্ন জাকের মঞ্জিল দরবার শরীফের উরস শরীফ ২০২৭ উপলক্ষ্যে কালীগঞ্জে দাওয়াতী জলসা অনুষ্ঠিত

১ম জাহানারা জামান স্মৃতি মুখ ও বধির বার্ষিক বনভোজন ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি, ১৬ ফেব্রুয়ারি ২০২৪

রাজশাহী বধির ফোরামের উদ্যোগে ১ম জাহানারা জামান স্মৃতি মুখ ও বধির বার্ষিক বনভোজন ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জাহানারা জামান স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে মুখ ও বধির প্রতিযোগীতায় অংশগ্রহণকারী চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ক্রেস্ট, ট্রফি ও সনদপত্র বিতরণ করেন রাসিক মেয়র। উল্লেখ্য, ক্রীড়া প্রতিযোগিতায় রাজশাহী দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা দল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, পূর্বে মুখ ও বধির ব্যক্তি, প্রতিবন্ধী বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী রাষ্ট্রীয় কোন আনুকূল্য পেত না, কোন স্বীকৃতিও  পেত না, কোন ভাতা বা সম্মানী পেত না। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে তিনি সামাজিক নিরাপত্তা বলয় তৈরি করে সমাজের অবহেলিত, বঞ্চিত, পিছিয়ে পড়া মানুষদের নানা রকম ভাতা ও সম্মানী দিয়ে তাদের জীবনযাপনকে সহজতর করে দিচ্ছেন। এটি আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। আর মুখ ও বধির ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তিরা ভবিষ্যতে কী করবে, তাদের কর্মের কী ব্যবস্থা হবে, এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোঝেন। সেজন্য প্রধানমন্ত্রী কিছু দিক-নির্দেশনা দিয়েছেন, সেটি আমরা অনুসরণ করবো।

রাজশাহী বধির ফোরামের সভাপতি আলহাজ¦ মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় বধির ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ রুহুল কুদ্দুস খান, এশিয়ান বধির ক্রিকেট কাউন্সিলর এর পরিচালক গাজী কামরুল হাসান। রাজশাহী বধির ফোরামের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম রাজুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে রাসিকের ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, কিশোর ফুটবল একাডেমির সভাপতি আরমান পারভেজ ধুলু সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট