1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর মোহনপুর স্পট: দুর্ঘটনা নয়, দুর্বৃত্তের আগুনেই পুড়েছে সেই মাদরাসার অফিস - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলামের সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ বদরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন বিএনপির ওয়ার্ড সহ-সভাপতি শিবগঞ্জে কাটেনি ডেঙ্গু আতংক, দিন দিন মৃত্যুর সংখ্যা বাড়ছে বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিকনির্দেশনামূলক সেশন ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী নগরীতে একযোগে ১০টি ওয়ার্ডে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম পরিচালিত খুলনা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ অনুষ্ঠিত কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনার চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযান নেশাজাতীয় সিরাপসহ আটক ১ শিবগঞ্জ পৌর এলাকা থেকে ২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার পদ্মায় পর্যটনবাহী জাহাজে নৌ পুলিশের অভিযান, চলাচল বন্ধের নির্দেশ

রাজশাহীর মোহনপুর স্পট: দুর্ঘটনা নয়, দুর্বৃত্তের আগুনেই পুড়েছে সেই মাদরাসার অফিস

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ৪৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি……………………………..

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিচ্ছিন্ন কোনো দুর্ঘটনা নয়, ‘পরিকল্পিতভাবে’ দুর্বৃত্তদের দেয়া আগুনেই পুড়েছে রাজশাহীর মোহনপুর উপজেলার মৌপাড়া দাখিল মাদরাসার অফিস। মঙ্গলবার (৫ জুলাই) স্থানীয় কয়েকটি সূত্র এ তথ্য জানিয়েছে। যদিও শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ঘটনাস্থল পরির্দশন শেষে দাবি করেছে পুলিশ।

সূত্র জানায়, গত শনিবার দিনগর গভীর রাতে মৌপাড়া দাখিল মাদরাসার অফিস কক্ষে আগুন দেয় কয়েকজন মাদকাসক্ত ব্যক্তি। এলাকার পান বরজে নিয়মিত মাদকের আসর বসাত তারা। তবে অগ্নিকাÐের দিন তারা মাদরাসার আশপাশেই ছিল। রাতে নৈশপ্রহরী ডিউটি করলেও কিছুক্ষণের জন্য মাদরাসা চত্বরে ছিলেন না তিনি। সেই সুযোগে অফিসের জানালার কাঁচ ভেঙে আগুন দেয় মাদকসেবীরা।

মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন অফিস শেষে বৈদ্যুতিক মিটার চেক করে মেইন সুইচ বন্ধ করা হয়। বৃহস্পতিবারও মেইন সুইচ বন্ধ করে অফিস ত্যাগ করেন পিয়ন। সেক্ষেত্রে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা নেই। তাছাড়া অগ্নিকাÐের পর মাদরাসায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক ছিল। স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করে বৈদ্যুতিক কোনো ত্রæটি পাননি। কিন্তু ভাঙা ছিল অফিসের জানালার কাঁচ। ঘটনাটি এতেই পরিষ্কার।

স্থানীয়রা জানান, ১৯৮৭ সালে স্থাপিত এ মাদরাসা প্রতিষ্ঠার পর থেকেই লেখাপড়ায় বেশ এগিয়ে। গত ১০ বছরে মাদরাসাটির জেডিসি ও দাখিল পরীক্ষায় শিক্ষার্থীরা অর্জন করে সন্তোষজনক ফলাফল। সেজন্য কুচক্রি মহল শত্রæতা করে মাদরাসাটির অফিস কক্ষে এভাবে আগুন লাগাতে পারে। আগুনে শিক্ষার্থীদের বিভিন্ন কাগজপত্র পুড়ে যাওয়ায় তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অভিভাবকরা।

এ বিষয়ে মৌপাড়া দাখিল মাদরাসার প্রধান শিক্ষক মো. দেরাজ উদ্দিন বলেন, অগ্নিকাÐে অফিসে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র, ৩টি কম্পিউটারসহ বিভিন্ন আসবাব পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ৮-১০ লাখ টাকার। মূল্যবান কাগজপত্র পুড়ে যাওয়ায় বেশ দুশ্চিন্তায় রয়েছি। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। এ ব্যাপারে মোহনপুর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট