1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে আরএমপির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের রাজশাহীতে ৪.১৯ কোটি টাকায় উত্তরবঙ্গের প্রথম পরিবেশবান্ধব ‘গ্রীন বিল্ডিং’ নির্মাণ শুরু রাজশাহীতে সাহরা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর প্রথম ধাপ শুরু ভাল মানুষ ও ভালো রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব: তৌহিদ আক্তার পান্না বাঘায় জননী ক্লিনিকে নবজাতকের মৃত্যু: ডাক্তার-নার্স ও চিকিৎসা পদ্ধতি তদন্তের দাবি কুষ্টিয়ায় পার্কে বসে একসঙ্গে বিষ খেলেন পরকীয়া প্রেমিক-প্রেমিকা সেতুর দাবিতে হেঁটে দেশ ভ্রমণে ৭০ বছরের বাবা ও উদ্যোক্তা ছেলে ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সভা ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে আরএমপির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান………………………………………..

বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিকে নগরীর ভেড়িপাড়া মোড়ে বেলুন ও পাইরা উড়িয়ে র‌্যালী উদ্বোধনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।

 

শোভাযাত্রাটি মহানগরের ভেড়িপাড়া মোড় থেকে শুরু হয়ে পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ফাঁড়ির পুলিশ সদস্যসহ আরএমপি পুলিশের ব্যান্ড দল অংশগ্রহণ করে। শোভাযাত্রা শুরুর আগে আইজিপি ড. বেনজীর আহমেদ বেলুন, ফেস্টুন ও কবুতর অবমুক্তকরণের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন আরএমপি কমিশনার মো. আবু কালাম সিদ্দিক।

 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা শেষে প্রধান অতিথি পুলিশ লাইন্সে বিশেষ রক্তদান কর্মসূচি, অনাবাদী জমিতে সবজি চাষের উদ্বোধন, বৃক্ষরোপণ ও মৎস্যপোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি আবু হাসান মোহম্মদ তারিক, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন, আরএমপি ও রাজশাহী রেঞ্জ পুলিশের বিভিন্ন জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে বিকেলে রাজশাহী পুলিশ লাইন্সে পুলিশ সমাবেশ, খেলাধুলা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।

 

১৯৯২ সালের ১ জুলাই রাজশাহী মেট্রোপলিটন পুলিশের যাত্রা শুরু হয়। প্রথমে বোয়ালিয়া, রাজপাড়া, শাহমুখদুম ও মতিহার এই চারটি থানা নিয়ে এর যাত্রা শুরু হলেও বর্তমানে এখনো ১২টি থানার রয়েছে। এগুলো হলেন, বোয়ালিয়া থানা, রাজপাড়া, মতিহার, শাহমখদুম, চন্দ্রিমা, কাসিয়াডাঙ্গা, কাটাখালী, বেলপুকুর, রাজশাহী বিমানবন্দর থানা, কর্ণহার, দামকুঁড়া ও পবা থানা।#

এডিট: সান

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট