1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে উপজেলা কৃষকলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের রাজশাহীতে ৪.১৯ কোটি টাকায় উত্তরবঙ্গের প্রথম পরিবেশবান্ধব ‘গ্রীন বিল্ডিং’ নির্মাণ শুরু রাজশাহীতে সাহরা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর প্রথম ধাপ শুরু ভাল মানুষ ও ভালো রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব: তৌহিদ আক্তার পান্না বাঘায় জননী ক্লিনিকে নবজাতকের মৃত্যু: ডাক্তার-নার্স ও চিকিৎসা পদ্ধতি তদন্তের দাবি কুষ্টিয়ায় পার্কে বসে একসঙ্গে বিষ খেলেন পরকীয়া প্রেমিক-প্রেমিকা সেতুর দাবিতে হেঁটে দেশ ভ্রমণে ৭০ বছরের বাবা ও উদ্যোক্তা ছেলে ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সভা ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা

নওগাঁর ধামইরহাটে উপজেলা কৃষকলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ২৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি……………………………………

নওগাঁর ধামইরহাটে উপজেলা কৃষকলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুন সকাল ১০ টায় ধামইরহাট ভবনে নওগাঁ জেলা কৃষকলীগের সম্মেলনকে সফল করতে এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

 

ধামইরহাট উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান জাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের আহবায়ক আবদুল ওয়াহাব। প্রধান অতিথি শ্রীঘ্রই সকল ওয়ার্ড ও ইউনিয়ন কৃষকলীগের কমিটি সম্পন্ন করে উপজেলা কৃষকলীগের সম্মেলনের প্রস্তুতির আহবান জানান। এ সময় জেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সফল উপজেলা চেয়ারম্যান মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, উপজেলা কৃষকলীগ সম্পাদক আলহাজ্ব জহরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি জাবিদ হোসেন মৃদ্যু, জেলা কৃষকলীগ নেত্রী নাসিমা আকতার, সুরাইয়া আকতার, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, বিডিসি ক্রাইম নিউজের সম্পাদক ও প্রকাশক আনিছুর রহমান, সরকারি এম এম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি রাজু ইসলাম, আবু জায়েদ রাশেদ প্রমুখ উপস্থিত ছিলেন। #

এডিট: সান

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট