1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কাটাখালিতে এনসিপির পথসভা, মেয়র প্রার্থী সাজু - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সর্বশেষ:
কাটাখালিতে এনসিপির পথসভা, মেয়র প্রার্থী সাজু তথ্য দিতে অপারগতা: কোটি টাকার বাণিজ্যের অভিযোগ মির্জাপুরে সারের অতিরিক্ত দাম ও কৃত্রিম সংকটের অভিযোগ, চরম দুর্ভোগে কৃষকরা আত্রাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শীতের আমেজে পর্যটকদের ডাকছে ‘কুইন আইল্যান্ড’ ভোলা: ঐতিহ্য, অ্যাডভেঞ্চার ও প্রকৃতির পূর্ণাঙ্গ ট্রাভেল গাইড শিবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাঘায় মাজারের গ্রিল কেটে ও গোরস্থানের দানবাক্স ভেঙে টাকা চুরি বাঘায় বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য সমাবেশ ও নানা আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত গাছ লাগানোকে কেন্দ্র করে দুই ভাইয়ের রক্তক্ষয়ী সংঘর্ষ, কুষ্টিয়ায় ছোট ভাই খুন

কাটাখালিতে এনসিপির পথসভা, মেয়র প্রার্থী সাজু

  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান লিটন, রাজশাহী: রাজশাহীর কাটাখালি পৌরসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে পথসভা ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা এনসিপির আহ্বায়ক এম এ সবুর, সদস্য সচিব নাহিদুল ইসলাম সাজু এবং রাজশাহী মহানগর এনসিপির সদস্য সচিব আতিকুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোর্তুজা ও মোরশেদ আলী, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, জাতীয় যুবশক্তির রাজশাহী জেলা আহ্বায়ক খালিদ হাসান মিলু, রাজশাহী মহানগর জাতীয় যুবশক্তির সদস্য সচিব খাইরুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির রাজশাহী জেলা আহ্বায়ক মোতালেব হোসেন এবং কাটাখালি পৌরসভা এনসিপির সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাটাখালি পৌরসভা এনসিপির আহ্বায়ক মাসউদুল ইসলাম। সমাবেশটি সঞ্চালনা করেন কাটাখালি পৌরসভা এনসিপির সদস্য সচিব শফিকুল ইসলাম সজীব।

সমাবেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্বে রাজশাহী জেলা এনসিপির সদস্য সচিব নাহিদুল ইসলাম সাজুকে কাটাখালি পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেন দলের সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তাঁর এ ঘোষণাকে কেন্দ্র করে সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যায়।

বক্তব্যে আখতার হোসেন দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি স্থানীয় পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখার বিষয়ে তাগিদ দেন।

প্রধান বক্তা ইমরান ইমনসহ অন্যান্য নেতারা তাঁদের বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করা এবং জনগণের প্রত্যাশা ও সমস্যাগুলোকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন।

বক্তারা বলেন, সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়িয়ে স্থানীয় পর্যায়ে সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করার আহ্বান জানান তাঁরা।

নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পথসভা ও সংক্ষিপ্ত সমাবেশটি প্রাণবন্ত হয়ে ওঠে। এ সময় উপস্থিত নেতাকর্মীরা কাটাখালি পৌরসভায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট