1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় এস্কাফ সিরাপ ও মদ জ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে স্কাপসিরাপ ও টাকাসহ গ্রেপ্তার ৩ মাদক ব্যবসায়ী শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় এস্কাফ সিরাপ ও মদ জব্দ রাবির ইবলিশ মাঠে গাঁজাসহ আটক বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী শিবগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পবার হরিপুরে রাস্তা নির্মাণে অনিয়ম, পরিদর্শনে সত্যতা পেলেন উপজেলা প্রকৌশলী বদরগঞ্জে দোকান চুরি করতে গিয়ে ঝাঁপ কেটে মালামালসহ হাতেনাতে আটক ১ গোদাগাড়ীতে বীজ ও সার বিতরণ: ১৮ হাজার ৩৯০ জন কৃষক পেলেন প্রণোদনা বাঘায় অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জরিমানা আত্রাইয়ে বিএনপির প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ অনুষ্ঠিত রাজশাহী কলেজ ছাত্রলীগ কর্মী আটক করে পুলিশের কাছে সোপর্দ

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় এস্কাফ সিরাপ ও মদ জব্দ

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে জব্দকৃত ভারতীয় মাদক ও এস্কাফ সিরাপ।

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মদ জব্দ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক ৩টি অভিযানে এই মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১০টার দিকে ফতেপুর বিওপির একটি টহলদল গোপন তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় চকো ডিএক্স সিরাপ ও ৩৯ বোতল মদ জব্দ করে। এর আগে একই দিন সন্ধ্যা ৬টার দিকে মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রামে অভিযান পরিচালনা করে ২১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়।

এছাড়া বুধবার (১৮ নভেম্বর) রাত ১টার সময় জহুরপুর বিওপি’র একটি বিশেষ টহলদল গোপন তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন নারায়নপুর ইউনিয়নের কালুপুর গ্রামে অভিযান চালিয়ে ১০০ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি, শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান ও মাদক আটকের এই বিষয়ের সত্যতা নিশ্চিত করেন।#

৥শিবগঞ্জ প্রতিনিধি  প্রেরিত-

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট