1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ, আ’লীগের নৈরাজ্যের
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পবার হরিপুরে রাস্তা নির্মাণে অনিয়ম, পরিদর্শনে সত্যতা পেলেন উপজেলা প্রকৌশলী বদরগঞ্জে দোকান চুরি করতে গিয়ে ঝাঁপ কেটে মালামালসহ হাতেনাতে আটক ১ গোদাগাড়ীতে বীজ ও সার বিতরণ: ১৮ হাজার ৩৯০ জন কৃষক পেলেন প্রণোদনা বাঘায় অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জরিমানা আত্রাইয়ে বিএনপির প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ অনুষ্ঠিত রাজশাহী কলেজ ছাত্রলীগ কর্মী আটক করে পুলিশের কাছে সোপর্দ বিজিবি অভিযান রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ রাজশাহী মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বাগমারায় যুবদলের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

শিবগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
শিবগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

শিবগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নিজস্ব প্রতিনিধি সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শিবগঞ্জ পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো এই কর্মসূচি পালন করে।

১৮ নভেম্বর (বুধবার) মাগরিব নামাজের পর বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শাহজাহান মিঞা এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজের নির্দেশনায় শিবগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। মিছিলটি শিবগঞ্জ দলীয় কার্যালয় থেকে বের হয়ে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. শফিকুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম মুকুল।

এ সময় আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আহম্মেদ বাবু, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বারিউল ইসলাম তুষার, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইখলাশুর রহমান পলাশসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিলে স্লোগান দেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সারওয়ার জাহান সুজন।

সমাবেশে বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশব্যাপী পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টি করে জনমনে আতঙ্ক ছড়ানোর পাঁয়তারা করছে। দেশের স্বার্থে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এসব নৈরাজ্যের বিরুদ্ধে শক্তভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারা।#

৥নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ প্রেরিত-

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট