1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বদরগঞ্জে দোকান চুরি করতে গিয়ে জনতার হাতে আটক এক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সর্বশেষ:
বদরগঞ্জে দোকান চুরি করতে গিয়ে ঝাঁপ কেটে মালামালসহ হাতেনাতে আটক ১ গোদাগাড়ীতে বীজ ও সার বিতরণ: ১৮ হাজার ৩৯০ জন কৃষক পেলেন প্রণোদনা বাঘায় অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জরিমানা আত্রাইয়ে বিএনপির প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ অনুষ্ঠিত রাজশাহী কলেজ ছাত্রলীগ কর্মী আটক করে পুলিশের কাছে সোপর্দ বিজিবি অভিযান রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ রাজশাহী মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বাগমারায় যুবদলের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন সি-গ্রেড ফার্মাসিস্ট ট্রেনিং বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মির্জাপুরে মানববন্ধন রামেক হাসপাতালে প্রাইমারি পিসিআই: সংকটাপন্ন হৃদরোগীর সফল চিকিৎসা সম্পন্ন

বদরগঞ্জে দোকান চুরি করতে গিয়ে ঝাঁপ কেটে মালামালসহ হাতেনাতে আটক ১

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

বদরগঞ্জে দোকান চুরি করার সময় স্থানীয় জনতার সাহসিকতায় হাতেনাতে আটক হয়েছে এক চোর। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাগেরহাট বন্দরে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাগেরহাট বন্দরের ফ্রিজ, টেলিভিশন ও পানির পাম্প মেরামতকারী ফারুক মিয়ার দোকানের পিছনের ঝাঁপ কেটে ভেতরে প্রবেশ করে চোর চক্র। এ সময় দোকান থেকে তামার তার, ট্রান্সফরমার, এলইডি টেলিভিশন এবং একটি পানির পাম্প চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন টের পেয়ে টাওয়ার পাড়া এলাকার রোস্তমের ছেলে জুয়েলকে ধরে ফেলেন।

পরিস্থিতি সামাল দিতে তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করা হয়। পরবর্তীতে বদরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আঃ ওয়াহাব সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত জুয়েলকে উদ্ধার করে রাতেই থানায় নিয়ে আসেন।

এ ঘটনায় দোকান মালিক বাদী হয়ে বদরগঞ্জ থানায় একটি নিয়মিত চুরি মামলা দায়ের করেছেন। স্থানীয়দের ভাষ্যমতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত জুয়েল এই চুরির ঘটনা ছাড়াও এলাকায় সংঘটিত আরও বেশ কয়েকটি চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার জানান, বদরগঞ্জে দোকান চুরি সংক্রান্ত ঘটনায় স্থানীয় জনতা এক চোরকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। এ ঘটনায় থানায় চুরি মামলা রুজু করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।#

৥নিজস্ব প্রতিবেদক, বদরগঞ্জ (রংপুর) প্রেরিত-

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট