1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে বিএনপির প্রতিবাদ মিছিল: আওয়ামী লীগের বিরুদ্ধে
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে বিএনপির প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ অনুষ্ঠিত রাজশাহী কলেজ ছাত্রলীগ কর্মী আটক করে পুলিশের কাছে সোপর্দ বিজিবি অভিযান রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ রাজশাহী মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বাগমারায় যুবদলের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন সি-গ্রেড ফার্মাসিস্ট ট্রেনিং বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মির্জাপুরে মানববন্ধন রামেক হাসপাতালে প্রাইমারি পিসিআই: সংকটাপন্ন হৃদরোগীর সফল চিকিৎসা সম্পন্ন রাজশাহীতে গ্রামীণ ব্যাংক ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, ভাঙল কাঁচ মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল ভোলার মহিষের দুধের টক দই: ২০০ বছরের ঐতিহ্য ও ইতিহাস

আত্রাইয়ে বিএনপির প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
আত্রাইয়ে বিএনপির প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ

আত্রাইয়ে বিএনপির প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া বাজারে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন।

হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মিছিলটি বান্দাইখাড়া বাজারের বধ্যভূমি থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন স্থানীয় নেতারা।

মিছিল চলাকালে নেতাকর্মীরা তারেক রহমানের নেতৃত্বে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় ‘আওয়ামী লীগের কালো হাত ভেঙে দাও’ স্লোগানও দেওয়া হয়।

আত্রাইয়ে বিএনপির প্রতিবাদ মিছিল কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মো. আকরাম হোসেন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সহসভাপতি মামুনুর রশীদ ও সাংগঠনিক সম্পাদক বাদলসহ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।#

৥মোঃ রাসাদুদ জামান, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি প্রেরিত-

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট