
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মদ জব্দ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি'র পৃথক ৩টি অভিযানে এই মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১০টার দিকে ফতেপুর বিওপির একটি টহলদল গোপন তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় চকো ডিএক্স সিরাপ ও ৩৯ বোতল মদ জব্দ করে। এর আগে একই দিন সন্ধ্যা ৬টার দিকে মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রামে অভিযান পরিচালনা করে ২১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়।
এছাড়া বুধবার (১৮ নভেম্বর) রাত ১টার সময় জহুরপুর বিওপি’র একটি বিশেষ টহলদল গোপন তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন নারায়নপুর ইউনিয়নের কালুপুর গ্রামে অভিযান চালিয়ে ১০০ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি, শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান ও মাদক আটকের এই বিষয়ের সত্যতা নিশ্চিত করেন।#
শিবগঞ্জ প্রতিনিধি প্রেরিত-
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর