1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী কলেজ ছাত্রলীগ কর্মী আটক: পুলিশের কাছে সোপর্দ ছাত্রদল
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহী কলেজ ছাত্রলীগ কর্মী আটক করে পুলিশের কাছে সোপর্দ বিজিবি অভিযান রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ রাজশাহী মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বাগমারায় যুবদলের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন সি-গ্রেড ফার্মাসিস্ট ট্রেনিং বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মির্জাপুরে মানববন্ধন রামেক হাসপাতালে প্রাইমারি পিসিআই: সংকটাপন্ন হৃদরোগীর সফল চিকিৎসা সম্পন্ন রাজশাহীতে গ্রামীণ ব্যাংক ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, ভাঙল কাঁচ মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল ভোলার মহিষের দুধের টক দই: ২০০ বছরের ঐতিহ্য ও ইতিহাস শিবগঞ্জে ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, আটক আকতার হোসেন

রাজশাহী কলেজ ছাত্রলীগ কর্মী আটক করে পুলিশের কাছে সোপর্দ

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
রাজশাহী কলেজ থেকে আটক ছাত্রলীগ কর্মী

রাজশাহী কলেজ ছাত্রলীগ ও এর কার্যক্রমের সাথে জড়িত থাকার অভিযোগে ক্যাম্পাস থেকে দুই কর্মীকে আটক করে বোয়ালিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) দুপুর ১টার দিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন রাজশাহী কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব রাশিকুজ্জামান প্রিতমের নেতৃত্বে ছাত্রলীগের ওই দুই কর্মীকে আটক করা হয়। পরে তাদের বোয়ালিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, রাজশাহী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মেশকাতুল আহমেদ অভি। তিনি রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম হযরত আলী। অপরজন একই বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফয়সাল আহমেদ। তিনি মোহনপুর উপজেলার তশপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আটক দুই শিক্ষার্থীর ব্যবহৃত মোবাইল ফোন পর্যালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তবে রাজশাহী কলেজ ছাত্রলীগ বা অন্য কোনো সংগঠনে তাদের কোনো দলীয় পদ-পদবি থাকার তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানা গেছে, আটক দুই শিক্ষার্থীকে বোয়ালিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।#

৥মোস্তাফিজুর রহমান লিটন,নিজস্ব প্রতিবেদক প্রেরিত-

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট