1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
এমপি আবু সাইদ চাঁদের অনুপ্রেরণা-“তোমরাই আগামীর বাংলাদেশ”, বাঘার মেধা, বাঘার গর্ব সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ  চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু তানোরে চা বিক্রেতার মেয়ের মেডিকেলের পড়া লিখা কি টাকার অভাবে বন্ধ হয়ে যাবে ! পোরশায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী মেলায় শিক্ষার্থীদের সৃজনশীলতার উজ্জ্বল উপস্থিতি দীর্ঘদিনের জলাবদ্ধতার অবসানে আত্রাই উপজেলা পরিষদ মাঠে আরসিসি ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন  আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ভারতের আগ্রাসন ও পুশ-ইনের প্রতিবাদে শিবগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল রাজশাহীতে হিমাগার ভাড়া কমানোর দাবিতে আলু বেচাকেনা বন্ধ রাজশাহীর গোদাগাড়ীতে আকস্মিক বজ্রপাতে কৃষক ও গরুর মৃত্যু

শিবগঞ্জে আগুনে পোড়লো ৯টি দোকান ঘর

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৩০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ প্রতিনিধি…………………………………………………..

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আগুনে পুড়ে ৯টি মুদি ও কসমেটিক দোকান ভস্মীভূত হয়েছে। সোমবার রাত পৌণে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত পৌনে ১২টার দিকে শিবগঞ্জ সাংস্কৃতিক পরিষদের সামনে আগুনে পুড়ে ৯টি মুদি ও কসমেটিক দোকান ভস্মীভূত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শর্ট সাকিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনার খবর পেয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন, সহকারী কমিশার (ভূমি) জুবায়ের হোসেন ও শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট