1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রুয়েটে বঙ্গবন্ধু আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন  মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলামের সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ বদরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন বিএনপির ওয়ার্ড সহ-সভাপতি শিবগঞ্জে কাটেনি ডেঙ্গু আতংক, দিন দিন মৃত্যুর সংখ্যা বাড়ছে বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিকনির্দেশনামূলক সেশন ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী নগরীতে একযোগে ১০টি ওয়ার্ডে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম পরিচালিত খুলনা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ অনুষ্ঠিত কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনার চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযান নেশাজাতীয় সিরাপসহ আটক ১ শিবগঞ্জ পৌর এলাকা থেকে ২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার পদ্মায় পর্যটনবাহী জাহাজে নৌ পুলিশের অভিযান, চলাচল বন্ধের নির্দেশ

রুয়েটে বঙ্গবন্ধু আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন  মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৩৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

প্রেস বিজ্ঞপ্তি………………………………….

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ শারীরিক শিক্ষা কেন্দ্রের আয়োজনে বঙ্গবন্ধু আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুন) বিকাল সাড়ে ৩ টায় রুয়েট কেন্দ্রীয় খেলার মাঠে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ বনাম গøাস এন্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মধ্যে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ফাইনাল ম্যাচে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ গøাস এন্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগকে ৪-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ।

ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন। আরোও বক্তব্য রাখেন রুয়েট মেডিকেল সেন্টারের চীফ মেডিকেল অফিসার ডা. মো. মোকসেদ আলী, ছাত্রলীগ রুয়েট শাখার সহ-সভাপতি ওসমান হায়দার তমাল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক অধ্যাপক ড. মিয়া মো. জগলুল সাদত, কর্মকর্তা সমিতির সভাপতি নাজিমউদ্দীন আহম্মদ সহ বিভিন্ন দপ্তর,বিভাগ,শাখা প্রধানগন, বিশিষ্ট শিক্ষক-কর্মকর্তা-শিক্ষার্থী কর্মচারীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চীফ ফিজিক্যাল এডুকেশন অফিসার ( ভারপ্রাপ্ত) মোঃ মাহবুবুল আলম।

টুর্নামেন্টে সেরা খেলোয়ার হিসেবে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাজু, ফাইনালের সেরা খেলোয়ার হিসেবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাসেল এবং  টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসেবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী দিগন্ত-কে ট্রফি প্রদান করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট