1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
শ্যামনগর থানা অফিসার ইনচার্জ (ওসি)-এর সঙ্গে উপজেলা জিএসএ-র সৌজন্য সাক্ষাৎ জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি বাঘায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা বৈমানিক থেকে মুক্তিযোদ্ধা,কিংবদন্তি নায়ক বীর উত্তম খাদেমুল বাশারের ৪৯তম প্রয়াণ দিবস আজ মির্জাপুরে নৌভ্রমণে এসে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল ২ যুবকের  ঠাকুরগাঁওয়ে মডেল টিটিসি বাস্তবায়নে সমন্বিত উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ক মত বিনিময় সভা  রাজশাহীতে দুই ধর্ষণের ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য শিবগঞ্জ ল্যাবরেটরি স্কুলের শিবগঞ্জে গৃহবধূ সুমাইয়া হত্যা নয়, এটি আত্মহত্যা, দাবি স্বামীর পরিবারের রাজশাহীতে শুরু হলো এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষিকাকে হেনস্তা করায় শিক্ষার্থীকে বহিষ্কার

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৪৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান…………………………………………….

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের এক শিক্ষিকাকে হেনস্তা করার অভিযোগে একই বিভাগের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। পূর্বেও এ শিক্ষার্থীর বিরুদ্ধে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থী আশিক উল্লাহ রাবির আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন তিনি। বিজ্ঞপ্তিতে বলা হয়, আশিকউল্লাহ দীর্ঘদিন যাবৎ একাধিকবার শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ করে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশের বিঘœ ঘটাচ্ছে। বিভিন্ন সময়ে সে শিক্ষক ও শিক্ষার্থীদের হত্যার হুমকি দিয়েছে। আজ আইন বিভাগের ক্লাসরুমে শ্রদ্ধেয় একজন শিক্ষিকা বেগম আসমা সিদ্দীকাকে হেনস্তা করার পরিপ্রেক্ষিতে এবং ছাত্র-ছাত্রীদের আন্দোলন ও দাবির মুখে বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ-শান্তি শৃঙ্খলা রক্ষার্থে তাকে রাবি থেকে শৃঙ্খলা কমিটি ও সিন্ডিকেটে রিপোর্ট সাপেক্ষে সাময়কিভাবে বহিষ্কার করার নির্দেশ প্রদান করা হলো।

এর আগে, বুধবার সকালে অধ্যাপক বেগম আসমা সিদ্দিকা চতুর্থ বর্ষের ক্লাস নিয়ে বেরিয়ে যাওয়ার সময় তাকে বিভিন্ন অপ্রাসঙ্গিক প্রশ্ন ও হেনস্তা করে অভিযুক্ত আশিকুল্লাহ। একপর্যায়ে চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে তার বহিষ্কারের দাবিতে বিভাগের অফিসের সামনে অবস্থান নেন। এসময় অভিযুক্ত আশিকুল্লাহ অফিসের ভেতরে শিক্ষকদের তত্ত¡াবধানে ছিলেন। পরে প্রক্টর গিয়ে তাকে উদ্ধার করে এবং প্রশাসন ভবনে নিয়ে আসতে চাইলে শিক্ষার্থীরা বাধা দেয় এবং তাকে ক্ষমা চেয়ে যেতে হবে বলে দাবি জানালে পুনরায় তাকে বিভাগীয় অফিসে নিয়ে যাওয়া হয়।

এসময় ক্ষমা চাওয়ার পরিপ্রেক্ষিতে তাকে ক্ষমা করে দেন ভুক্তভোগী অধ্যাপক বেগম আসমা সিদ্দিকা। তারপর প্রক্টরের তত্ত¡াবধানে তাকে প্রশাসন ভবনে নিয়ে আসা হয়। এসময় উত্তেজিত শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে অবস্থান নেয় এবং আশিকুল্লাহর বহিষ্কারের দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে দুপুরের দিকে প্রক্টর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।#

এডিট: সান

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট