1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারার ঝিকরাতে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলামের সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ বদরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন বিএনপির ওয়ার্ড সহ-সভাপতি শিবগঞ্জে কাটেনি ডেঙ্গু আতংক, দিন দিন মৃত্যুর সংখ্যা বাড়ছে বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিকনির্দেশনামূলক সেশন ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী নগরীতে একযোগে ১০টি ওয়ার্ডে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম পরিচালিত খুলনা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ অনুষ্ঠিত কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনার চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযান নেশাজাতীয় সিরাপসহ আটক ১ শিবগঞ্জ পৌর এলাকা থেকে ২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার পদ্মায় পর্যটনবাহী জাহাজে নৌ পুলিশের অভিযান, চলাচল বন্ধের নির্দেশ

রাজশাহীর বাগমারার ঝিকরাতে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ৩৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাগমারা, রাজশাহী প্রতিনিধি………………………………

রাজশাহীর বাগমারার উপজেলার ঝিকরা ইউনিয়নে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় তাহেরপুর আই কেয়ার এন্ড ফ্যাকো সেন্টার উদ্যোগে ঝিকড়া ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম এর সার্বিক সহযোগিতায় ঝিকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে চক্ষু শিবির আরম্ভ হয়।

 

তাহেরপুর আই কেয়ার এন্ড ফ্যাকো সেন্টার এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ মোখলেসুর রহমান(পলাশ)এর পরিচালণায় চক্ষু চিকিৎসা প্রদান ও চোখ দিয়ে কাছে দেখতে যাদের সমস্যা হয় এ ধরনের চক্ষু রোগিদের বিনামূল্য চশমা দেন তাহেরপুর আই কেয়ার এন্ড ফ্যাকো সেন্টার।

 

এ ব্যাপারে ঝিকরা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, চোখ মানুষের অমূল্য সম্পদ। ঝিকরা বাসীর চোখের চিকিৎসা সহজতর ও হয়রানি মুক্ত করার জন্য এই চক্ষু শিবির আয়োজন করছি। চক্ষু চিকিৎসা নিতে আসা ব্যাক্তিবর্গরা বলেন, আমরা সহজে হাতের নাগালে চক্ষু চিকিৎসা পেয়ে অনেক কৃতজ্ঞ। এ ধরণের চক্ষু শিবির আয়োজন করার জন্য ঝিকড়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তাহেরপুর আই কেয়ার এন্ড ফ্যাকো সেন্টার কে সাধুবাদ জানাই ও তাঁদের কল্যাণ কামনা করছি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট