1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) গিয়াস উদ্দিনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তানোরে পৈত্রিক জমি দখলচেষ্টার অভিযোগ, দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচি ও কমিউনিটি পুলিশিং সভা  শিবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু উপ সম্পাদকীয়ঃ ​সামাজিক অবক্ষয় ও ধর্ষণ: একটি গভীর সংকট ও উত্তরণের পথ খুলনার শ্যামনগরে ১৩১৯ বোতল ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত

রাজশাহীতে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান জাতীয় জুনিয়র টেনিস প্রতিযোগিতার উদ্বোধন

  • প্রকাশের সময় : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি…………………………

রাজশাহীতে এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স আয়োজিত শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান জাতীয় জুনিয়র টেনিস প্রতিযোগিতা-২০২২ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে বেলুন-ফেস্টুন উড়িয়ে পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। উদ্বোধনের পূর্বে জুনিয়র টেনিস খেলোয়াড়দের সাথে পরিচিত হন রাসিক মেয়র। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের সম্মননা স্মারক প্রদান করা হয়।

বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহযোগিতায় সপুরা সিল্ক মিলস্ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগিতার আয়োজন করেছে এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স, রাজশাহী। প্রতিযোগিতাটি আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রতিযোগিতায় বালক/বালিকা অনূর্ধ্ব-১২, বালক/বালিকা অনূর্ধ্ব-১৪, বালক/বালিকা অনূর্ধ্ব-১৬ ও বালক অনূর্ধ্ব-১৮ ক্যাটাগরিতে ১৩টি ক্লাবের ১২০ খেলোয়াড় ও কোচ অংশ নিয়েছেন। আগামীতে প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, কলকাতার বেঙ্গল টেনিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুদর্শন ঘোষ, সপুরা সিল্ক মিলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাজ্জাদ আলী। অনুষ্ঠানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের ভারপ্রাপ্ত সভাপতি মো. আশরাফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মো. এহসানুল হুদা দুলু।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট