1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বিচারকের ছেলে হত্যা মামলার রায়: লিমনের মৃত্যুদণ্ড ও জরিমানা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
পদ্মায় পর্যটনবাহী জাহাজে নৌ পুলিশের অভিযান, চলাচল বন্ধের নির্দেশ বিচারকের ছেলে হত্যা: লিমনের মৃত্যুদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা রাজশাহীতে ভোররাতে বিদ্যুতের তার চুরি, আতঙ্কে এলাকাবাসী শ্যামনগরে জলবায়ু সচেতনতা বৃদ্ধিতে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে আত্রাইয়ে সমাবেশ ও মানববন্ধন COP31-এ প্রধানমন্ত্রীর বুকে কোট পিন পরালেন নজিপুরের স্বাধীন, গর্বিত নওগাঁবাসী ডিবি পুলিশের ওপর হামলা ছাত্রদলের বিরুদ্ধে মামলা, আসামি ৫০ বদরগঞ্জে ভুটাক্ষেতে কীটনাশক স্প্রে করে দেড় লক্ষাধিক টাকার ফসল ধ্বংসের অভিযোগ খুলনায় বিভাগীয় বইমেলা শুরু, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বিচারকের ছেলে হত্যা: লিমনের মৃত্যুদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
বিচারকের ছেলে হত্যা মামলার রায় ঘোষণার পর রাজশাহী আদালত প্রাঙ্গণ

রাজশাহীতে চাঞ্চল্যকর তাওসিফ হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। রাজশাহী নগরের ডাবতলা এলাকায় নিজ বাসায় ঢুকে বিচারকের স্কুলপড়ুয়া ছেলে তাওসিফ রহমান সুমনকে নৃশংসভাবে হত্যার দায়ে একমাত্র আসামি লিমনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে অতিরিক্ত তিন বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোঃ রেজাউল করিম জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। বহুল আলোচিত এ হত্যাকাণ্ডের দীর্ঘ তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে আদালতের এ রায়ে স্বস্তি প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ। তবে রায়ে অসন্তোষ জানিয়ে উচ্চ আদালতে আপিল করার ঘোষণা দিয়েছে আসামিপক্ষ।

রাষ্ট্র ও আসামিপক্ষের প্রতিক্রিয়া

রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাজশাহী মহানগর দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আলহাজ্ব আলী আশরাফ মাসুম সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডের মামলায় আসামির উপযুক্ত শাস্তি নিশ্চিত হওয়ায় রাষ্ট্রপক্ষ ও ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মামুনুর রশিদ বাবু রায়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এ রায়ে তারা সন্তুষ্ট নন। আসামির ন্যায়বিচার নিশ্চিত করতে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

হত্যাকাণ্ডের নেপথ্য ও মামলার বিবরণ

মামলার বিবরণে জানা যায়, গত বছরের ১৩ নভেম্বর বিকেলে রাজশাহী নগরের ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তাঁর স্কুলপড়ুয়া ছেলে তাওসিফ রহমান সুমনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান আসামি লিমন। এ সময় তিনি সুমনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন।

ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে বিচারকের স্ত্রী তাসমিন নাহারকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। একপর্যায়ে মা ও ছেলের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাঁদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাওসিফ রহমান সুমনকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরদিন ১৪ নভেম্বর ময়নাতদন্ত সম্পন্ন করেন চিকিৎসকেরা। ময়নাতদন্তের প্রতিবেদনে অতিরিক্ত রক্তক্ষরণকে তাওসিফের মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়।

বিচারকের পরিবারের ওপর এমন নৃশংস হামলা ও স্কুলপড়ুয়া শিশুকে হত্যার ঘটনায় সে সময় রাজশাহীসহ দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আলোচিত এ মামলায় দীর্ঘ তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও বিচারিক কার্যক্রম শেষে বৃহস্পতিবার আদালত আসামি লিমনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।

আদালতের এ রায়ের মধ্য দিয়ে আলোচিত বিচারকের ছেলে হত্যা মামলার রায় কার্যকর করার দিকে আরও এক ধাপ অগ্রগতি হলো। তবে আসামিপক্ষের আপিলের ঘোষণায় মামলাটি উচ্চ আদালতে গড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে।#

৥ মোস্তাফিজুর রহমান লিটন, নিজস্ব প্রতিবেদক–

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট