1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর পত্নীতলায় এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের তিনদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলামের সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ বদরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন বিএনপির ওয়ার্ড সহ-সভাপতি শিবগঞ্জে কাটেনি ডেঙ্গু আতংক, দিন দিন মৃত্যুর সংখ্যা বাড়ছে বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিকনির্দেশনামূলক সেশন ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী নগরীতে একযোগে ১০টি ওয়ার্ডে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম পরিচালিত খুলনা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ অনুষ্ঠিত কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনার চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযান নেশাজাতীয় সিরাপসহ আটক ১ শিবগঞ্জ পৌর এলাকা থেকে ২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার পদ্মায় পর্যটনবাহী জাহাজে নৌ পুলিশের অভিযান, চলাচল বন্ধের নির্দেশ

নওগাঁর পত্নীতলায় এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের তিনদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ২৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি…………………………..

নওগাঁর পতœীতলায় বেসরকারী এনজিও সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের জন্য মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার পতœীতলা প্রেসক্লাব ও এডভোকেসি নেটওয়ার্ক এর সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন সরকার। তিনি বলেন সমাজের কাউকে পিছিয়ে রেখে দেশ কখনো উন্নয়ন করতে পারেনা। কাউকে বাদ দিয়ে উন্নয়ন হয়তো সম্ভব কিন্তু টেকসই উন্নয়ন সম্ভব নয়।

 

এসময় স্বাগত বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশন ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট রাজশাহীর সুদিপ কুমার ঘোষ, মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, ওয়েভ ফাউন্ডেশনের প্রশিক্ষক আমিনুল হক বেলাল।

 

এসময় উপস্থিত ছিলেন এডভোকেসি নেটওয়ার্ক এর সাঃসম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন, পতœীতলা প্রেসক্লাবের সাঃ সম্পাদক মনিবুর রহমান চৌধুরী গোল্ডেন, সাংবাদিক শামিম আক্তার প্রিন্স, ব্রেলভীর চৌধুরী, মিজানুর রহমান, আল-আমিন রহমান, আদিবাসি নেতা নরেন পাহান, জতিন টপ্য, পরেশ টুডু, দলিত নেতা সুমন কুমার প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট