1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে উৎসব মুখর পরিবেশে পালিত হল ১৬৭ তম সান্তাল হুল দিবস - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের রাজশাহীতে ৪.১৯ কোটি টাকায় উত্তরবঙ্গের প্রথম পরিবেশবান্ধব ‘গ্রীন বিল্ডিং’ নির্মাণ শুরু রাজশাহীতে সাহরা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর প্রথম ধাপ শুরু ভাল মানুষ ও ভালো রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব: তৌহিদ আক্তার পান্না বাঘায় জননী ক্লিনিকে নবজাতকের মৃত্যু: ডাক্তার-নার্স ও চিকিৎসা পদ্ধতি তদন্তের দাবি কুষ্টিয়ায় পার্কে বসে একসঙ্গে বিষ খেলেন পরকীয়া প্রেমিক-প্রেমিকা সেতুর দাবিতে হেঁটে দেশ ভ্রমণে ৭০ বছরের বাবা ও উদ্যোক্তা ছেলে ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সভা ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা

নওগাঁর ধামইরহাটে উৎসব মুখর পরিবেশে পালিত হল ১৬৭ তম সান্তাল হুল দিবস

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ২৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি……………………………….

নওগাঁর ধামইরহাটে ৩০ জুন সান্তাল হুল দিবস পালিত হয়েছে। মহিয়ান আদিবাসী নেতা সিধু-কানু, চান্দ-ভায়রো’কে স্মরনে উপজেলা পারগানা বাইসি ও আদিবাসী সমবায় সমিতি’র যৌথ উদ্যোগে ৩০ জুন বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়াম চত্বরে ১৬৭ তম সান্তালহুল দিবসের উদ্বোধন করেন দিবসের উদ্বোধক উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়।

 

এ সময় কৃত্রিম সিধু-কানুর প্রতিকৃতি প্রদর্শণ করা হয়। পরে একটি র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা পারগানা সেবাস্তিয়ান হেমরমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী।

 

প্রধান বক্তা হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাবিনা এক্কা, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, পূজা উদযাপন পরিষদের ধামইরহাট উপজেলা সম্পাদক রামজনম রবিদাস, পারগানা সেক্রেটারী কুরশিদ পাহান, আদিবাসী নেতা ইশ্বর মার্ডি, জিল্লু মার্ডি, বিশ্বনাথ টুডু, সরেন হাসদা, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক পাস্কায়েল হেমরম, সুফল চন্দ্র বর্মন, আনিছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট