1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গাজীপুরের কালীগঞ্জে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা  - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা সম্পন্ন জাকের মঞ্জিল দরবার শরীফের উরস শরীফ ২০২৭ উপলক্ষ্যে কালীগঞ্জে দাওয়াতী জলসা অনুষ্ঠিত

গাজীপুরের কালীগঞ্জে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা 

  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ২০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

মো.ইব্রাহিম খন্দকার কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বৃধবার দুপুরে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আখতারউজ্জামান এর সভাপতিত্বে ও ডাঃ শাফিয়ে আলম তুলতুল এর সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম মনজুর-এ-এলাহী।

সভায় বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন স্বাপন,গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সদস্য আশরাফী মেহেদী হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হক প্রধান, জুয়েনা আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন, আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মো. শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. রেজাউল করিম ভূইয়া, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাওলানা মো. আল-আমিন দেওয়ান, এনজিও প্রতিনিধি বাদল বেঞ্জামিন প্রমুখ।

সভায় অনুষ্ঠানের সভাপতি সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান বলেন, আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়ে ছিলাম, নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে ৫০ শয্যার কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩শ শয্যায় উন্নীত করার জন্য আমি সংসদে বলেছি। ডিজিটাল হেলথ কার্ড দ্রুত সময়ের মধ্যে প্রদানের প্রয়োজণীয় ব্যবস্থা নিতে বলেন।

তিনি আরোও বলেন, কালীগঞ্জবাসী যেন হাসপাতালে এসে আরো ভালো চিকিৎসা নিতে পারে, সে ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যাগুলো পর্যায়ক্রমে অগ্রাধীকার ভিত্তিতে দ্রুত সমাধান করা হবে।

এ সময় অন্যান্যের মাঝে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. ইমাম রাজি টুলু, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহাতাব উদ্দিন, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, মোক্তারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম সরকার তোরণ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সবুজ হাওলাদার ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের প্রধান সহকারী এটিএম কামরুজ্জামান উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট