1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
রূপসায় বিদেশি অস্ত্রসহ যুবক আটক শিবগঞ্জের চৌকা সীমান্তে ২০জনকে পুশইনে বিএস এফের চেষ্টা ব্যার্থ, বিজিবি ও বিএসএফের মধ্যে  উত্তেজনা মসজিদে নামাজ পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোর শিবগঞ্জে পুলিশের অভিযানে ভারত থেকে চোরাই পথে বিপুল পরিমাণ গাড়ির যন্ত্রাংশ উদ্ধার , আটক ১ শিবগঞ্জে ১৫ বছর বয়সী গৃহপরিচারিকা নয়নী ধর্ষণ ও হত্যা প্রতিবাদে ও বিচার দাবিতে র‌্যালি গোদাগাড়ীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি, বৃক্ষ বিতরণ ও ক্যাম্পেইন অনুষ্ঠিত ধোবাউড়ায় ব্র্যাক আইনি সুরক্ষার উদ্যােগে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত স্বল্প আয়ের জনগোষ্ঠীর স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাশ্রয়ী প্যাকেজিংয়ে নিরাপদ ভোজ্যতেল নিশ্চিতের আহ্বান ভোলাহাটে প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব রাজশাহীর বালিয়াপুকুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ক্লেমন টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৪ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক………………………………..

রাজশাহীতে ক্লেমন টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ক্লেমন ক্রিকেট টি টুয়েন্টি টুর্নামেন্টের ১২ তম আসরে চ্যাম্পিয়ান হয়েছে রাজশাহীর রাইমা রেঞ্জার্স। মঙ্গলবার দুপুর আড়াইটায় রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

যেখানে শুরুতে রাইমা রেঞ্জার্সের দেয়া ২২৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ৩২ রানে পরাজিত হয় ত্রিকোন প্রোপাটিজ। খেলা শেষে মাঠে আয়োজন করা হয় পুরস্কার বিতরনী অনুষ্ঠান। সেখানে বিজয়ী দলের হাতে শিরোপা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার দেওয়ান মোঃ হুমায়ুন কবীর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী, ক্লেমন ক্রিকেট একাডেমীর পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, রাইমা রেঞ্জার্স সত্বাধিকারী ও এফবিসিসিআই পরিচালক শামসুজ্জামান আওয়াল উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট জানান, প্রতি বছরের মতো এবারও সারাদেশ থেকে মোট ৪০টি দল নিয়ে শুরু করা হয়েছে এ টুর্নামেন্ট। নক আউট পদ্ধতিতে টি টুয়েন্টি ফরমেটে খেলা অনুষ্ঠিত হয় অন্তত এক মাস জুড়ে। তিনি আশা করেন এমন টুর্নামেন্ট নতুন নতুন খেলোয়াড় তৈরীতে গুরুত্বপূর্ণ  ভূমিকা রাখবে।

এবারের আয়োজন শুরু হয়েছিলো গত ২৭ জানুয়ারি। ম্যান অব দি টুর্ণামেন্টে নির্বাচিত হন সাব্বির রহমান, ম্যান অব দি ফাইনাল নির্বাচিত হন শাওন, সর্বোচ্চ রান সাব্বির রহমান, সর্বোচ্চ উইকেট সুজন, স্পন্সর ক্রেস্ট রিয়্যাল স্টার প্রপাটিজ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি ও প্রাইজমানি প্রদান করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট