1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় ৬৬ কেন্দ্রে নিরাপত্তার চাদরে ঢাকা.সেনাসহ ভ্রাম্যমান পুলিশ মোতায়েন - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা সম্পন্ন জাকের মঞ্জিল দরবার শরীফের উরস শরীফ ২০২৭ উপলক্ষ্যে কালীগঞ্জে দাওয়াতী জলসা অনুষ্ঠিত

রূপসায় ৬৬ কেন্দ্রে নিরাপত্তার চাদরে ঢাকা.সেনাসহ ভ্রাম্যমান পুলিশ মোতায়েন

  • প্রকাশের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শহিদুল্লাহ আল আজাদ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১২ ফেব্রুয়ারী_ খুলনার রূপসা উপজেলার ৬৬টি ভোট কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হবে। প্রতিটি কেন্দ্রকে “নিরাপত্তার চাদরে” ঢেকে দেওয়া হয়েছে — যাতে ভোট গ্রহণ হয় অবাধ, নিরপেক্ষ ও নিরবিচ্ছিন্ন।

সহকারী রিটার্নিং অফিসার সূত্রে জানা গেছে, রূপসা উপজেলার ৫টি ইউনিয়নে মোট ৬৬ টি ভোটকেন্দ্র রয়েছে_ ইউনিয়ন কেন্দ্র সংখ্যা_১নং আইচগাতী ১৫ টা। ২নং শ্রীফলতলা ১০ টা। ৩নং নৈহাটি ২০ টা। ৪নং টিএসবি ৮ টা। ৫নং ঘাটভোগ ১৩ টা_মোট ৬৬ কেন্দ্র। সহকারী নির্বাচন অফিসার মো. মুরাদ হোসেন জানান, এই ৬৬ টি কেন্দ্রে ভোটার সংখ্যা_> পুরুষ. ৮১,১০৭. মহিলা.৮৪,১৯১. হিজরা.৩ জন।মোট. ১,৬৫,৩০১ জন। নিরাপত্তা ব্যবস্থা. ঝুঁকিপূর্ণ কেন্দ্র (২৩টি) – পুলিশ কনস্টেবল. ৩ জন।- এসআই. ১ জন।- আনসার. ১৩। জন- অস্ত্র সহ নিরাপত্তা কর্মী। সাধারণ কেন্দ্র (৪৩ টি)- পুলিশ কনস্টেবল. ২ জন- আনসার. ১২ জন।

রূপসা থানা অফিসার্স ইনচার্জ মো. আবদুর রাজ্জাক মীর জানান, “এবারের নির্বাচনে নিরাপত্তারক্ষীদের কাছে অস্ত্র থাকবে। প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার, নির্বাচনী সামগ্রী, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ ও আনসার ইতিমধ্যে পাতে গেছে। সেনা, র্যাব, বিজিবি মোতায়েন.রূপসা উপজেলায় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে.- সেনাবাহিনীর ৩টি চৌকস টিম- র্যাবের ভ্রাম্যমান টিম- বিজিবি- ভ্রাম্যমান পুলিশ বাহিনী।

এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ.সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা জানান, নির্বাচনকে অবাধ ও অর্থবহ করতে রূপসায় “৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট. নিয়োগ দেওয়া হয়েছে। নৈহাটি ইউনিয়ন- মো- বদিউজ্জামান- আইচগাতী ও শ্রীফলতলা ইউনিয়ন- মাহেরা নাজনিন- টিএসবি ও ঘাটভোগ ইউনিয়ন- ইফতেখারুল ইসলাম শামীম-তারা আচরণবিধি লঙ্ঘন, কেন্দ্র বন্ধের চেষ্টা বা আইনশৃঙ্খলা অবনতি ঘটালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান* করতে পারবেন।

মনিটরিং টিম সার্বিক মনিটরিংয়ে রয়েছেন জেলা রিটার্নিং অফিসার- জেলা প্রশাসক- পুলিশ সুপার, খুলনা- উপজেলা নির্বাহী অফিসার- রূপসা থানা অফিসার্স ইনচার্জ। খুলনা-৪ আসনের প্রার্থী এ আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ এস কে আজিজুল বারী হেলাল বিএনপি (ধান-শীষ)। ২ মাওলানা সাখাওয়াত হোসাইন— ১১ দলীয় জোট (দেওয়াল ঘড়ি) ৩ অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ— চরমোনাই পীর (হাতপাখা)  ৪ এস এম আমজাদ হোসেন — স্বতন্ত্র (ফুটবল)। ৩ প্রার্থীর বাড়িই রূপসা উপজেলায়—তাই সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান থাকবে বলে অভিজ্ঞ মহলের ধারণা। রূপসার ৬৬ কেন্দ্রে ভোট দিন — নিরাপদে, শান্তিতে, স্বাধীনভাবে!_ভোট কেন্দ্র খোলা_ সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত।রূপসার ভোটকেন্দ্রে নিরাপত্তা কর্মীরা প্রস্তুত — ভোটার দের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সব ব্যবস্থা সম্পন্ন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট