1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ - দৈনিক সবুজ নগর
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা সম্পন্ন জাকের মঞ্জিল দরবার শরীফের উরস শরীফ ২০২৭ উপলক্ষ্যে কালীগঞ্জে দাওয়াতী জলসা অনুষ্ঠিত দেবহাটায় ৮৭ শিশুকে শিক্ষায় ফিরিয়ে শিশুশ্রম ও ঝরেপড়ামুক্ত উপজেলা ঘোষণা রাজশাহীতে ক্রীড়া ও কারাতে প্রসারে রাসিক প্রশাসকের সঙ্গে কারাতে রেফারি কমিশনের বৈঠক রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের প্রয়াণে রাসিক প্রশাসকের গভীর শোক

পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ

  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদন এবং স্বাস্থ্যসম্মত সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে মাংস প্রক্রিয়াজাতকারীদের (কসাই) দক্ষতা উন্নয়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে নিজস্ব কার্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. জহিরুল ইসলাম। পোরশা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভেটেরিনারি সার্জন ডাঃ আব্দুল আজিজ আলী।

এ প্রশিক্ষণ কর্মশালায় পোরশা উপজেলার বিভিন্ন হাটে-বাজারে কর্মরত মাংস প্রক্রিয়াজাতকারী ও কসাইগণ অংশ নেন। প্রশিক্ষণে জবাইপূর্ব ও জবাইপরবর্তী পশুর স্বাস্থ্য পরীক্ষা, মানসম্মত ও জীবাণুমুক্ত উপায়ে মাংস প্রক্রিয়াজাতকরণ, সঠিক পদ্ধতিতে চামড়া ছড়ানো এবং সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে মাংস বিক্রয়ের আধুনিক ও স্বাস্থ্যসম্মত বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. জহিরুল ইসলাম বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষায় বাজারে নিরাপদ মাংসের জোগান দেওয়া অত্যন্ত জরুরি। কসাইদের স্বাস্থ্যসম্মত অভ্যাসে উদ্বুদ্ধ করতে এই প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম।”

সভাপতির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমান জানান, সর্বসাধারণের স্বাস্থ্যঝুঁকি এড়ানো এবং বাজারগুলোতে নিরাপদ ও ভেজালমুক্ত মাংস সরবরাহ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। একইসাথে তিনি সকল মাংস বিক্রেতাকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করার আহ্বান জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট