1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
জাকের মঞ্জিল দরবার শরীফের উরস শরীফ ২০২৭ উপলক্ষ্যে কালীগঞ্জে দাওয়াতী জলসা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেপ্তার রাজশাহীতে বিক্ষোভের মুখে যুবদলের পদায়ন বাতিল শিবগঞ্জে অস্ত্র ও গুলি সহ আটক দুইজন, উদ্ধার নগদ টাকা ও ম্যাগজিন ভোলা জেলায় শিশু বিশেষজ্ঞ সংকট: ৬০ শয্যায় ৩৫০ শিশুর চিকিৎসা, ভোগান্তি চরমে মোহনপুরে সাবেক স্বামী আটক, শেফালী হত্যায় অভিযানে পুলিশ রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু, ৪৫টি স্টল বদরগঞ্জে পোল্ট্রি ফার্মে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২ শিবগঞ্জে দোকানের গেট খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও মেয়ের পোরশা সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পলাতক ৩ নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

জাকের মঞ্জিল দরবার শরীফের উরস শরীফ ২০২৭ উপলক্ষ্যে কালীগঞ্জে দাওয়াতী জলসা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালীগঞ্জে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ, কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে এক আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বাদ আসর কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও মধ্যপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এই জলসার আয়োজন করা হয়।

কালীগঞ্জ উপজেলা কর্মী প্রধান মোঃ আকবর হোসেন আশ্রাফের সভাপতিত্বে এবং কালীগঞ্জ পৌর কর্মী প্রধান মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় ইসলামী জলসাটি সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মী গ্রুপের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্য এ. বি. এম খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ লুৎফর রহমান। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন গাজীপুর জেলার কর্মী প্রধান মোঃ নাজমুল হোসেন।

জলসায় মহাগ্রন্থ কুরআন ও হাদীসের আলোকে মূল্যবান নসীহত পেশ করেন ফরিদপুর বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের খাদেম হযরত মাওলানা সাইফুল ইসলাম গাজীপুরী এবং হযরত মাওলানা মহসিন আলী।

Open photo

অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে কুরআন-সুন্নাহভিত্তিক তথ্য ও দলিলনির্ভর তাৎপর্যপূর্ণ আলোচনা পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, গবেষক, লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব, বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের খাদেম হযরত মাওলানা মুফতী মাসুদ রহমান হামিদী।

আলোচনা পর্ব শেষে বিশেষ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনার পাশাপাশি বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭-এর দাওয়াত পেশ করা হয়। পরিশেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভাপতির বক্তব্যের মাধ্যমে জলসার সমাপ্তি ঘটে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট